1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
August 6, 2026, 10:27 pm

প্রতিমন্ত্রী নুরুল হকের সাথে গলাচিপা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সৌজন্য সাক্ষাৎ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ঃ
  • হালনাগাদ সময়ঃ Sunday, July 5, 2026
  • 22 দেখা হয়েছে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সাথে গলাচিপা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটি সৌজন্য করেছেন। এসময় গলাচিপা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

গতকাল রাতে গলাাচিপা অফিসার্স ক্লাবে নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাজ্জাদ আহমেদ মাসুদ (বাংলাদেশ প্রতিদিন), সদস্য সচিব হাসান মাহবুব (সংবাদ), সদস্য মাসুদুর রহমান (ডেসটিনি), রাকিবুল হাসান রুসেল (দৈনিক জনতা) ও সঞ্জীব কুমার সাহা (দৈনিক সমাচার) এর নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাইমুন রহমান এলিট (কালের কন্ঠ), মো. রিয়াদ হোসাইন (যায়যায়দিন), হাসান এলাহী (মাই টিভি), সঞ্জীব দাস (বাংলাদেশ বুলেটিন), বিনয় কর্মকার (রূপালী বাংলাদেশ), সাব্বির আহমেদ ইমন (এশিয়ান টিভি), মাজহারুল ইসলাম মলি (মানব জমিন), হুজ্জাতুল ইসলাম সাচ্চি (নাগরিক টিভি), মৃদুল দত্ত (ইত্তেফাক) প্রমুখ
এসময় প্রতিমন্ত্রী গলাচিপার সংবাদকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও এলাকার উন্নয়নে স্বচ্ছ সাংবাদিকতার আহ্বান জানান।

তিনি বলেন, সংবাদকর্মীরা একটি এলাকার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira