1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
September 24, 2026, 11:15 am

‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে ধানমণ্ডিতে সাংবাদিককে মারধর

নিজস্ব প্রতি‌বেদক ঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, June 23, 2026
  • 117 দেখা হয়েছে

রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমণ্ডি জোনের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে ব্রিফিং চলাকালে সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় হামলায় দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সকাল সাড়ে ৮টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোন। কর্মসূচিতে জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান, জাহিনুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একপর্যায়ে উত্তেজনা তৈরি হয়। উপস্থিত সাংবাদিকদের মধ্যে একজন সাংবাদিককে বক্তব্য দেওয়ার অনুরোধ করা হলে জামায়াতের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে সংবাদকর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়।

অভিযোগ রয়েছে, এ সময় কয়েকজন নেতাকর্মী সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ বলে মন্তব্য করেন। সাংবাদিকরা এর প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে কয়েকজন জামায়াত সমর্থক সাংবাদিকদের ওপর চড়াও হয়ে হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলায় দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর তার মুখ থেকে রক্ত ঝরতে দেখা যায়। পরে ঘটনাস্থলে থাকা অন্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঘটনার বিষয়ে ধানমণ্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান সাংবাদিকদের বলেন, সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তিনি দাবি করেন, তাদের রাজনৈতিক কর্মসূচিতে বহিরাগত কেউ ঢুকে এমন অনভিপ্রেত ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira