1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
September 24, 2026, 10:13 am

১৫ হাজার ডলারের মার্কিন ভিসা বন্ড তালিকায় নতুন ১২ দেশ

নিউজ ডেস্ক ঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, June 23, 2026
  • 126 দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য এবার বিশ্বের ৫০টি দেশের নাগরিককে ১৫ হাজার মার্কিন ডলার জামানত বা বন্ড জমা দিতে হবে।

আল জাজিরা জানিয়েছে, বুধবার (১৮ মার্চ) মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য নিশ্চিত করেছেন।

আগে থেকে ৩৮টি দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য এই বন্ড প্রক্রিয়ায় নতুন করে ১২টি দেশকে যুক্ত করা হয়েছে। নতুন দেশগুলো হলো কম্বোডিয়া, ইথিওপিয়া, জর্জিয়া, গ্রেনাডা, লেসোথো, মরিশাস, মঙ্গোলিয়া, মোজাম্বিক, নিকারাগুয়া, পাপুয়া নিউগিনি, সেশেলস ও তিউনিসিয়া।

স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা জানান, মূলত ব্যবসা (বি-১) এবং পর্যটন (বি-২) ভিসার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যদি কেউ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করে, তার বিরুদ্ধে এই ব্যবস্থার মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

যদি ভিসা মেয়াদ শেষে দেশে ফিরে যান বা কোনো কারণে ভ্রমণ বাতিল করেন, তবে জমা দেওয়া ১৫ হাজার ডলার ফেরত পাওয়া যাবে।বাংলাদেশ, নেপাল ও ভুটান আগেই ৩৮টি দেশের তালিকায় ছিল।

এছাড়া আফ্রিকা ও মধ্য এশিয়ার আরও বিভিন্ন দেশও তালিকাভুক্ত রয়েছে। নতুন বর্ধিত ভিসা বন্ড কর্মসূচি আগামী ২ এপ্রিল থেকে কার্যকর হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira