1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 4, 2026, 1:22 am

পুঠিয়ায় অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, November 3, 2026
  • 10 দেখা হয়েছে

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ইট পোড়ানোর মৌসুম শুরুর আগে ইটভাটাগুলো পুরোদমে প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে উপজেলায় মোট ১৪টি ইটভাটা চালু রয়েছে, যার মধ্যে মাত্র পাঁচটি ইটভাটার জেলা প্রশাসকের অনুমোদন আছে। নিয়ম অনুযায়ী, জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়া ইটভাটা স্থাপন বা ইট উৎপাদন সম্পূর্ণ বেআইনি। অথচ বছরের পর বছর ধরে অনেক ভাটা কোনো ধরনের ছাড়পত্র ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যার ফলে একদিকে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং অন্যদিকে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। মালিকেরা প্রতিবছর কোটি কোটি টাকা মুনাফা করলেও সরকার হারাচ্ছে রাজস্ব। এ ছাড়া নোটিশের মাধ্যমেও তাদের অবগত করা হয়েছে।

উপজেলার অনুমোদিত ভাটাগুলোর মধ্যে রয়েছে মেঘনা-১ ও ২, সুকদেবপুর যমুনা ব্রিকস, মেল্লাপাড়া জগপাড়া মদিনা ব্রিকস এবং মেল্লাপাড়া দোয়েল ব্রিকস। এছাড়া চলতি মৌসুমে মেঘনা-৩, বানেশ্বর দিঘলকান্দি সুপার ব্রিকস এবং দনোকুড়ি আতাউরের ভাটা বন্ধ থাকবে বলে জানা গেছে। বাকি ভাটাগুলোর মধ্যে বারইপাড়া এমএসবি, সদরের এএসএস, পশ্চিমভাগ এমআরএফ ব্রিকস, লেপপাড়ার ছালাম মণ্ডলের ভাটা, তাহেরপুর জেকে ব্রিকস এবং তাহেরপুর হক ব্রিকস অনুমোদন ছাড়াই কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং জনস্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রশাসন এবার কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে। রাজশাহী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোছা. তাছমিনা খাতুন জানিয়েছেন, নিয়মবহির্ভূত ইটভাটাগুলোর বিষয়ে মালিকদের ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসনের সভায় তাদের সতর্ক করা হয়েছে। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান জানান, পরিবেশ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে যৌথভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি নির্দেশনার বাইরে গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইটভাটার কালো ধোঁয়া জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি বলে জানিয়েছেন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাসান আলী মোল্লা। তিনি বলেন, এর ফলে ফুসফুসে সরাসরি প্রভাব পড়ে এবং অ্যাজমা, শ্বাসকষ্ট, অ্যালার্জি, সিওপিডি, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের মতো জটিলতা দেখা দিতে পারে। এছাড়া গর্ভবতী নারীদের জন্য এই ধোঁয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন স্বীকার করেছেন যে, উপজেলায় ১৪টি ইটভাটা রয়েছে।

তিনি দাবি করেন, কয়লার উচ্চমূল্যের কারণে কিছু ভাটা বন্ধ থাকছে এবং বাকিদের অনুমোদনের বিষয়টি প্রক্রিয়াধীন। এদিকে স্থানীয় সূত্রগুলো বলছে, প্রতিটি ভাটায় ইট পোড়ানো শুরু করতে প্রায় ৪০০ থেকে ৫০০ মণ গাছের খড়ি ব্যবহার করা হয়, যা পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। নভেম্বরের মাঝামাঝি থেকে এসব ভাটায় ইট উৎপাদনের জোর প্রস্তুতি চলছে, যা এখন স্থানীয়দের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পুঠিয়ার বারইপাড়া এমএসবি ভাটা এবং পশ্চিমভাগ বাজারের পাশে গ্রাম ও ফসলি জমির মধ্যে স্থাপিত এমআরএফসহ কয়েকটি ভাটায় ইট তৈরির জোর প্রস্তুতি চলছে। শ্রমিকেরা দিনরাত কাজ করছেন মাঠ তৈরির জন্য।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira