1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 4, 2026, 5:10 am

পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Wednesday, November 4, 2026
  • 7 দেখা হয়েছে

পুলিশ বাহিনীতে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। লিখিত, মনস্তত্ত্ব, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার (অ্যাপটিটিউড টেস্ট অ্যান্ড ভাইভা-ভয়েস) ভিত্তিতে মোট ২ হাজার জন প্রার্থীকে প্রাথমিকভাবে উত্তীর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে এই প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে, যার মধ্যে অপেক্ষমান প্রার্থীরাও অন্তর্ভুক্ত আছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টারসের রিক্রুটমেন্ট অ্যান্ড প্ল্যানিং-২ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের এখন রাজধানীর রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষার সুনির্দিষ্ট সময়সূচী এবং অন্যান্য তথ্য বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে। এতে উত্তীর্ণ হয়েছেন ২০০০ জন পরীক্ষার্থী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira