1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 12:41 pm

আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, November 6, 2026
  • 19 দেখা হয়েছে

চট্টগ্রামের ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের দ্বিতীয় দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের সাধারণ মানুষ স্বৈরাচার আওয়ামী লীগকে ভবিষ্যতে রাজনীতি করার সুযোগ আর দেবে না। তিনি অভিযোগ করেন, দলটি গণহত্যা, গুম ও ব্যাপক নির্যাতনের মাধ্যমে দেশকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়ে ক্ষমতা থেকে পালিয়ে গেছে। শাপলা চত্বরে আলেমদের ওপর হামলা ও মসজিদের পবিত্রতা নষ্টের মতো ঘটনার উল্লেখ করে তিনি ফ্যাসিবাদী শক্তির পুনরাগমন ঠেকাতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেছেন, যারা মানুষ হত্যা, গণহত্যা, গুম, জুলুম ও নির্যাতন করেছে, অথচ এখনো ক্ষমা চায়নি কিংবা অনুশোচনা প্রকাশ করেনি, সেই দলকে এ দেশে রাজনীতি করার সুযোগ দেয়া হবে না। শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়িতে ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের প্রত্যাবর্তনের ক্ষেত্র তৈরি করা হচ্ছে কি না, এমন প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কি আবার সেই ফ্যাসিবাদীদের পুনরাগমন চাই। আমাদের মধ্যে মতপার্থক্য ও দ্বিমত থাকতে পারে, কিন্তু ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তন ঠেকানোর প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাদের অনেকের নাম ও কবরের ঠিকানাও এখনো জানা যায়নি। তাহলে সেই ক্ষেত্র আজকে কারা তৈরি করে দিচ্ছে। যারা এ ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা করছে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। সরকারকে সহযোগিতা করা যেতে পারে, তবে দেশের মানুষের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে সহযোগিতা করা উচিত নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তৃতায় বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে দীর্ঘ ২৩ বছর সময় লেগেছিল। আর আলেম-ওলামাবিরোধী ও ফ্যাসিবাদী শাসনের কবল থেকে জাতিকে মুক্ত করতে সময় লেগেছে প্রায় ১৬ থেকে ১৭ বছর। তিনি জানান, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। এছাড়া গত ১৬ থেকে ১৭ বছরে প্রায় তিন হাজার মানুষ গুমের শিকার হয়েছেন এবং তিনি নিজেও সেই ভুক্তভোগীদের একজন বলে উল্লেখ করেন। পাশাপাশি সাত হাজার মানুষ বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার হয়েছেন বলে তিনি দাবি করেন। বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে দেশ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছে। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামারা বক্তব্য দেন।

দেশের চলমান পরিস্থিতি ও গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির পেছনে ফ্যাসিবাদী শক্তির ইন্ধন রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, একটি রাজনৈতিক শক্তি ইসলামের কথা বললেও তাদের নির্বাচনী ইশতেহার বা দলিলে শরিয়াভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো স্পষ্ট প্রতিশ্রুতি নেই। এমনকি তাদের দলীয় মনোগ্রাম থেকে ‘আকিমুদ্দীন’ বাদ দেওয়া হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। বিপরীতে বিএনপি জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের রাজনীতিতে বিশ্বাসী জানিয়ে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে এই ধারার রাজনীতি প্রবর্তন করেছিলেন। তারা কখনো তাদের ইশতেহারে বলেনি, তারা ইসলামী শাসন চায় কিংবা শরিয়াভিত্তিক আইন-কানুন চালু করতে চায়।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে মন্ত্রী বলেন, ছাত্র-জনতার প্রত্যাশা ও দীর্ঘ পর্যালোচনার মাধ্যমে তৈরি এই সনদ বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর। আওয়ামী লীগের আমলে সংবিধান থেকে বাদ দেওয়া ইসলামী মূল্যবোধের বিষয়গুলো, যেমন মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও ‘বিসমিল্লাহ’ পুনরায় সংবিধানে সংযোজন করা হবে। তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, বিভ্রান্তি না ছড়িয়ে গঠনমূলক সমালোচনা করুন এবং দেশবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকুন।

সরকারের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। অর্থনৈতিক সমৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি আলেম-ওলামা ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নেও সরকার বিশেষ উদ্যোগ নেবে।

মহাসম্মেলনে যোগ দেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রী হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও বাবুনগর মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, সংসদ সদস্য সরওয়ার আলমগীর, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া ও পুলিশ সুপার মাসুদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন- ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন- ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira