1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 4, 2026, 1:19 am

শিল্পকলা একাডেমিতে রঙিন মাছের মেলা, পরবর্তী আকর্ষণ ইস্কাটনে

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Monday, November 2, 2026
  • 17 দেখা হয়েছে

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সম্প্রতি শেষ হলো তিন দিনব্যাপী ‘অ্যাকুয়ারিয়াম ফিশ ফেয়ার ২০২৬’। ২৯ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিত এই বর্ণিল আয়োজনে বসেছিল ৪৫টিরও বেশি স্টল। মেলায় রঙিন মাছ, নানারকম জলজ উদ্ভিদ, অ্যাকুয়ারিয়াম ও অভ্যন্তরীণ সাজসজ্জার বিভিন্ন উপকরণ দেখতে শেষ দিন দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দূর-দূরান্ত থেকে আসা মানুষ ছবি তোলা ও প্রিয়জনদের ভিডিও কলে দৃশ্য দেখানোর কাজে মেতে ছিলেন। কেউ মাছের ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, কেউ আবার ভিডিও কলে প্রিয়জনকে দেখাচ্ছেন রঙিন মাছের দুনিয়া। মেলায় সবচেয়ে বেশি কৌতূহল ছিল শিশুদের চোখেমুখে।

মেলায় প্রদর্শিত বিচিত্র মাছের মধ্যে অন্যতম আকর্ষণ ছিল চঞ্চল স্বভাবের ফ্লাওয়ার হর্ন। মেলায় ঘুরে দেখা বিচিত্র সব আয়োজনের কিছু ঝলক থাকল এখানে। এই মেলায় যেতে না পারলেও মন খারাপের কিছু নেই।

মাথায় উঁচানো ঝুঁটি থাকা এই মাছের দাম আকারভেদে ১২ হাজার টাকা পর্যন্ত ওঠে।

একই সঙ্গে অ্যাকোয়া টেক বিডির স্টলে ২০০৩ সালের ‘ফাইন্ডিং নিমো’ সিনেমার জনপ্রিয় অ্যানিমেশন চরিত্র কমলা ও কালো রঙের এক জোড়া ক্লাউনফিশ বিক্রি হয় ১৪ হাজার টাকায়। মুখের দুই পাশে থলে থাকা ‘বাবল আই গোল্ডফিশ’ বিক্রি হয়েছে দেড় থেকে দুই হাজার টাকায়, আর চমৎকার সোনালি রঙের ‘২৪ ক্যারেট গোল্ড’ নামে পরিচিত প্রতি জোড়া মাছের দাম ধরা হয়েছিল ৪০০ টাকা। এ গোল্ড কোনো সোনার গয়না নয়, অ্যাকুয়ারিয়ামের মাছের নাম। অ্যাকুয়ারিয়ামের কাচ বেয়ে ওঠানামা করে এরা। দেখতে আকর্ষণীয়, অ্যাকুয়ারিয়ামের শেওলা পরিষ্কার রাখতেও কিছু প্রজাতির শামুক সহায়ক।

অন্যান্য মাছ ও জলজ প্রাণীর দরদামেও ছিল বিশাল বৈচিত্র্য। মেলায় এক জোড়া গাপ্পি মাছ মাত্র ৫০ টাকায় মিললেও বিশেষ জাতের ছোপযুক্ত, বাদামি ও সাদা রঙের আমদানিকৃত মলির দাম হাঁকা হয়েছিল ১৫ হাজার টাকা পর্যন্ত। লাল, গোলাপি ও সাদা রঙের ক্রেফিশের জোড়া ছিল ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা। অন্যদিকে জলজ পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সক্ষম প্রতিটি অ্যাকুয়ারিয়াম শামুক মিলছিল মাত্র ২০ টাকায়। গাপ্পি, বেলুন মলি, ব্ল্যাক মলি, ব্লু পান্ডা, অ্যাভাটার, গোল্ডফিশ, সিকলিড, টেট্রা, অ্যাঞ্জেলফিশ, ফ্লাওয়ার হর্ন, পার্ল গোরামি থেকে শুরু করে নানা জাতের নানা রঙের বেটা বা ফাইটার মাছ। দেশি ছোট চিংড়ির জোড়া যেখানে ৭০ টাকা, সেখানে রঙিন ক্রেফিশের দাম তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা। গাছসহ এমন প্রতিটি টবের দাম ৫০০ টাকা।

গাছ ও অন্যান্য উপকরণের স্টলেও ছিল দর্শকদের আগ্রহ। মেলায় প্রতি আঁটি জলজ উদ্ভিদ বিক্রি হয় ৮০ থেকে ১০০ টাকায়। কাচের টবে মানুষের প্রতিকৃতি ও মাথার জায়গায় সবুজ গাছ সাজানো টবগুলোর দাম ছিল ৫০০ টাকা। কাচের বয়াম ঝুলিয়ে তৈরি করা দৃষ্টিনন্দন ‘ফাইটার ট্রি’ বিক্রি হয়েছে ৫ হাজার টাকায়। এছাড়া কাচের পাত্রের ভেতর পাহাড়, ঝরনা ও নদীর আদলে তৈরি টেরারিয়াম ৭০০ থেকে সর্বোচ্চ ৩৫ হাজার টাকায় বিক্রি হয়। পোকাখেকো পাঁচ ধরনের উদ্ভিদের টেরারিয়ামের দাম চাওয়া হয়েছিল ২২ হাজার টাকা। পানির নিচে সাজানো বাগান, এমনকি কাচের পাত্রে এক টুকরা অরণ্য। কাচের বাইরে আঙুল নাড়ালেই সেদিকে ছুটে আসে মাছটি। পানির নিচে গালে হাত দিয়ে বসে আছে একদল তরুণী।

গাছপ্রেমীদের নজর কেড়েছে ইনডোর গাছের স্টলে থাকা গোলাপি ছোট ফলসহ ফাইকাস বনসাই। চায়না বট নামে পরিচিত এই বনসাইয়ের দাম ধরা হয়েছিল ৫৫ হাজার টাকা। এছাড়া মেলায় অ্যাকুয়ারিয়াম ও টেরারিয়াম সাজাতে ব্যবহৃত পাথর, বালু, মস ও শুকনা কাঠ খুচরা ও পাইকারি মূল্যে কেনাবেচা হয়।

শুধু মাছ বা গাছ নয়, পাখিপ্রেমীদের জন্যও মেলায় ছিল বিশেষ ব্যবস্থা। বাজরিগার ও লাভবার্ডসহ বিভিন্ন জাতের পাখি বিক্রি হয়েছে ৬০০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে। দর্শনার্থীদের সঙ্গে আসা শিশুরা পাখি হাতে নিয়ে ছবি তোলার সুযোগ পেয়ে আনন্দে মেতে ওঠে। আজিমপুর থেকে আসা আজমাঈন ও মুনতাহা নামের দুই শিশুর মাছ দেখার মুহূর্ত মুঠোফোনে ধারণ করতে দেখা যায় তাদের বাবা-মাকে। মাছগুলো দেখে ছবি তোলার লোভ সামলাতে পারেননি অনেক দর্শনার্থী। মাছ দেখে মুগ্ধ দুই শিশু কথা বলছিল টেলিভিশন ক্যামেরার সামনে।

যারা এই প্রদর্শনীতে অংশ নিতে পারেননি, তাদের জন্য সামনেই রয়েছে নতুন সুযোগ। আগামী ৫ থেকে ৮ নভেম্বর রাজধানীর ইস্কাটনের অ্যাবাকাস কনভেনশন সেন্টারে বসছে ‘বাংলাদেশ অর্নামেন্টাল ফিশ ফেয়ার অ্যান্ড শো ২০২৬’। চার দিনের এই প্রদর্শনী প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় কোনো প্রবেশ ফি লাগবে না এবং সেখানে সরাসরি রঙিন মাছ, বিভিন্ন অ্যাকুয়ারিয়াম ও আনুষঙ্গিক সাজসজ্জার সরঞ্জাম দেখার পাশাপাশি কেনার সুযোগ থাকছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira