1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
September 23, 2026, 3:14 am

বগুড়ায় নারীদের জন্য বিশেষ গোলাপি বাস সার্ভিস চালু: চালক-হেলপার সবাই নারী

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, August 18, 2026
  • 28 দেখা হয়েছে

নারীদের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বগুড়ায় বিশেষ মহিলা বাস সার্ভিস চালু করেছে। গোলাপি রঙের এই বাসগুলোর চালক, কন্ডাক্টর ও হেলপার হিসেবে দায়িত্ব পালন করছেন নারীরা এবং এর যাত্রী হিসেবেও কেবল নারীরাই ভ্রমণ করতে পারবেন। মঙ্গলবার সকাল ১০টায় বগুড়া বিআরটিসি ডিপো প্রাঙ্গণে এই বিশেষ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের বিভিন্ন রুটে নারীদের জন্য এই বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে। এর আগে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে প্রাথমিকভাবে ১০টি বাস নামানো হয়েছে। সেই ধারাবাহিকতায় ঢাকার বাইরে বগুড়া ও চট্টগ্রামে দুটি করে মোট চারটি বাস যুক্ত করা হয়েছে। বগুড়ায় প্রাথমিকভাবে দুটি বাস দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে, যার একটি শেরপুর থেকে মাটিডালি রুটে চলাচল করবে। এছাড়া পর্যায়ক্রমে মোকামতলা থেকে বনানীসহ জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ রুটেও এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বিআরটিসির।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, দেশের তিনটি জেলায় নারীদের জন্য এই বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে। তিনি আরও বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাই তাদের পিছিয়ে রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। নারীদের জন্য আলাদা এই বাস সার্ভিস তাদের যাতায়াতের বিড়ম্বনা কমাবে এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। পর্যায়ক্রমে দেশের সব এলাকায় এই সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের।

অনুষ্ঠানে বগুড়া মহিলা দলের নেত্রী নাজমা আক্তার বলেন, কর্মজীবী নারীরা প্রতিদিন গণপরিবহনে যাতায়াতের ক্ষেত্রে নানা ধরনের ভোগান্তি ও বিড়ম্বনার শিকার হন। নারীদের জন্য এই বিশেষ বাস সার্ভিস চালু হওয়ায় তাদের সেই দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই লাঘব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। উদ্বোধনের পরপরই তাসলিমা পারভীন সাথি ও খাদিজাতুল কোবরা নামের দুই নারী চালকের পরিচালনায় মহিলা দলের কর্মীরা বাসে চড়ে শহর প্রদক্ষিণ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira