1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
September 23, 2026, 6:10 am

ইরানের ৫ কমান্ডারের তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, August 25, 2026
  • 27 দেখা হয়েছে

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) পাঁচ শীর্ষ কর্মকর্তার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চেয়ে নতুন ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়েছে। তাদের সম্পর্কে কার্যকর তথ্য দিতে পারলে সর্বোচ্চ ১ কোটি ডলার পুরস্কার এবং পুনর্বাসনের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তথ্য প্রদানকারীরা সর্বোচ্চ ১ কোটি ডলার পুরস্কারের পাশাপাশি পুনর্বাসন সুবিধার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

তালিকায় থাকা আইআরজিসির পাঁচ কর্মকর্তা

  • আহমেদ ওয়াহিদি: বাহিনীর কমান্ডার।
  • আলি আব্দুল্লাহি: খাতামুল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান।
  • সাঈদ আগাজানি: অ্যারোস্পেস ফোর্সের ড্রোন ইউনিটের কমান্ডার।
  • হামিদরেজা লশগরিয়ান: সাইবার ইলেকট্রনিক কমান্ডের প্রধান।
  • মাজিদ খাদেমি: গোয়েন্দা বিভাগের কমান্ডার।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ওই পাঁচ কর্মকর্তার বিষয়ে এমন তথ্য দিতে হবে যা সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কার্যকর হতে পারে। এই পুরস্কার এবং পুনর্বাসন সুবিধা প্রদানের মূল লক্ষ্য হলো তাদের কার্যক্রমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। মার্কিন কর্তৃপক্ষ আশা করছে, এই ঘোষণার মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা সহজ হবে এবং তথ্য প্রদানকারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও আর্থিক প্রণোদনা নিশ্চিত করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira