হরমুজ প্রণালির ১০০ কিলোমিটারের মধ্যে মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করলে কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলে যে দাবি করেছেন, ইরানের এই বক্তব্যে তা সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে।
ইরানের বার্তা সংস্থা ফারসের প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির নৌবাহিনীর রাজনৈতিক উপকমান্ডার ট্রাম্পের দাবির প্রেক্ষিতে মার্কিন বাহিনীর উদ্দেশে বলেছেন, ‘হরমুজ প্রণালি যদি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে, তাহলে এগিয়ে আসুন—আপনাদের একটি যুদ্ধজাহাজ ১০০ কিলোমিটারের মধ্যে নিয়ে আসুন।’
Leave a Reply