1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 4, 2026, 3:10 am

দেশে ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, নতুন শনাক্তে রেকর্ড

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Monday, August 31, 2026
  • 46 দেখা হয়েছে

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬৩ জন রোগী, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

সোমবার (৩১ আগস্ট) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ জনে। এছাড়া এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৮৪৬ জনে পৌঁছেছে। এর আগের দিন রোববার (৩০ আগস্ট) ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছিল এবং আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ৯৭ জন। প্রতিবেদনে যোগ করা তথ্য: এদিন রোগটিতে আক্রান্ত হন এক হাজার ৯৭ জন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira