খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৩ কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ২ কোটি টাকা অনুদানের আবেদন জানানো হয়েছিল, তবে প্রধানমন্ত্রী সেই বরাদ্দের চেয়ে ১ কোটি টাকা বাড়িয়ে মোট ৩ কোটি টাকা দেওয়ার নির্দেশ প্রদান করেন।
সোমবার (২ নভেম্বর) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ২৫ ডিসেম্বর বড়দিন উদযাপন সামনে রেখে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে এই অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। মন্ত্রণালয়ের সারসংক্ষেপে উল্লেখ করা হয়, বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহায়তায় দেশের বিভিন্ন প্রান্তে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক নানা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই কার্যক্রমগুলোর জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তার আবেদন করে ধর্ম মন্ত্রণালয়। প্রাথমিকভাবে ট্রাস্টের অনুকূলে চলতি বছরের বড়দিনের জন্য ২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে সেই আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রস্তাবিত অর্থের চেয়ে আরও ১ কোটি টাকা বেশি অনুদান প্রদানের সদয় সম্মতি ও নির্দেশনা দিয়েছেন।
Leave a Reply