1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 10:43 am

ইরানের সঙ্গে একক যুদ্ধে ইসরাইল সক্ষম নয়, দাবি আইআরজিসি কর্মকর্তার

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Monday, August 17, 2026
  • 63 দেখা হয়েছে

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ডেপুটি পলিটিক্যাল চিফ ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি দাবি করেছেন, ইরানের সঙ্গে এককভাবে লড়াই করার মতো সক্ষমতা ইসরাইলের নেই। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সমর্থন না থাকলে ইসরাইল কখনোই ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানোর সাহস পেত না। তার মতে, গত ১২ দিনের সংঘাতে ইসরাইল ও যুক্তরাষ্ট্র তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং মার্কিন সমর্থন পাওয়ার পরই ইসরাইল এই সংঘাতের পথে পা বাড়ায়।

ইরানের প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের পরিবর্তনের কথা উল্লেখ করে জাভানি জানান, সম্প্রতি শীর্ষ সামরিক পদে অভিজ্ঞ কমান্ডারদের নিয়োগ দেওয়া হয়েছে। এই নতুন কৌশলের মূল লক্ষ্য হলো সর্বোচ্চ মাত্রার প্রতিরোধ গড়ে তোলা, যেখানে প্রয়োজন সাপেক্ষে প্রতিরক্ষামূলক অভিযানগুলো আক্রমণাত্মক রূপ নিতে পারে। তিনি স্পষ্ট করে বলেন, শত্রুর যেকোনো আকস্মিক হামলা মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

জাভানি আরও সতর্ক করে বলেন, শত্রুপক্ষকে অবশ্যই বুঝতে হবে যে অতর্কিত হামলা চালিয়ে ইরানকে অপ্রস্তুত করা সম্ভব নয়। বরং উল্টো শত্রুদেরই এখন বড় ধরনের কৌশলগত বিস্ময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। ভবিষ্যতে ইরান নিজেই শত্রুর বিরুদ্ধে এমন কৌশলগত চমক তৈরি করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira