1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 7:54 am

ইসরায়েলের প্রধানমন্ত্রী গাদি আইজেনকট: ৬৭ এমপির সমর্থন, বিদায়ের পথে নেতানিয়াহু

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, November 6, 2026
  • 14 দেখা হয়েছে

ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে গাদি আইজেনকটকে সমর্থন জানিয়েছেন নেসেটের ১২০ সদস্যের মধ্যে ৬৭ জন আইনপ্রণেতা। গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের আলোচনার পর এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর মধ্য দিয়ে আইজেনকটের নেতৃত্বে নতুন সরকার গঠনের একটি নতুন পথ তৈরি হয়েছে। বৈঠক শেষে প্রেসিডেন্ট হারজগ জানিয়েছেন যে, আইনপ্রণেতাদের সমর্থনের এই হিসাব স্পষ্ট হলেও চূড়ান্ত ম্যান্ডেট প্রদানের আগে তিনি রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আরও বিস্তারিত আলোচনা করবেন। আগামী রবিবার সরকার গঠনের বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের আলোচনা শেষে এ তথ্য জানা গেছে। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছেন ৪৬ জন আইনপ্রণেতা।

আইজেনকটের দল ইয়াশার জানিয়েছে, ২০১৫ সালের পর থেকে কোনো প্রধানমন্ত্রী পদপ্রার্থীর জন্য এটিই সর্বোচ্চ সমর্থনের রেকর্ড। দলটির মতে, ১২০ সদস্যের পার্লামেন্টে ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পাওয়া জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষারই একটি শক্তিশালী বহিঃপ্রকাশ। তবে সংখ্যাতত্ত্বের বিচারে সংখ্যাগরিষ্ঠতা পেলেও আইজেনকটের জন্য সরকার গঠনের বিষয়টি অত্যন্ত জটিল। নেতানিয়াহুবিরোধী দলগুলোর মধ্যে ইহুদি-নেতৃত্বাধীন ৪৮ জন এবং আরব-নেতৃত্বাধীন ১৯ জন সদস্যের জোট রয়েছে। এই ছয়টি দলই আইজেনকটকে সমর্থন দিয়েছে, কিন্তু ইহুদি-নেতৃত্বাধীন তিনটি দল এখনো আরব দলগুলোর সঙ্গে কোনো ধরনের সরকার গঠনে অংশ নিতে আগ্রহী নয়। অন্যদিকে, গত নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেলেও সাত আসনের দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) তাকে সমর্থন দেয়নি, যা আইজেনকটের জন্য ইতিবাচক দিক হতে পারে। ১২০ সদস্যের পার্লামেন্টে ৬৭ জনের সমর্থনকে তারা জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষার গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবে দেখছে। ধর্মনিরপেক্ষ রাজনীতির প্রবক্তা হিসেবে পরিচিত লিবারম্যানের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তিনি মনে করেন, আরব-নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে সরকারে যোগ দেয়া কিংবা তাদের সমর্থনের ওপর নির্ভর করার চেয়ে হারেদি দলগুলোর সঙ্গে জোট গঠন করা ভালো।

ইসরায়েলের চ্যানেল ১২ নিউজের তথ্য অনুযায়ী, সরকার গঠনের পথ আরও মসৃণ হতে পারে যদি ইসরায়েল বেইতেনু পার্টির চেয়ারম্যান আভিগদর লিবারম্যান তার দীর্ঘদিনের অনড় অবস্থান থেকে সরে আসেন। নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোই বর্তমানে তার প্রধান লক্ষ্য। বিশ্লেষকদের মতে, লিবারম্যান হারেদি দলগুলোর সঙ্গে জোট গঠনে সায় দিলে আইজেনকট ও লিবারম্যানের মধ্যে প্রধানমন্ত্রীর দায়িত্ব ভাগাভাগির সমঝোতা হতে পারে। পাশাপাশি, হারেদি সম্প্রদায়ের সামরিক নিয়োগের মতো স্পর্শকাতর বিষয়েও আলোচনার সুযোগ তৈরি হবে।

সরকার গঠনের পাশাপাশি বর্তমানে নেসেটের স্পিকার নির্বাচন নিয়েও বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা ও দর-কষাকষি চলছে। বর্তমান স্পিকার আমির ওহানা জানিয়েছেন, অন্তত ৬১ জন আইনপ্রণেতা যদি আনুষ্ঠানিকভাবে নতুন স্পিকার নির্বাচনের আবেদন জানান, তবেই তিনি আলোচনার আয়োজন করবেন। আগামী ১০ নভেম্বর নতুন পার্লামেন্টের সদস্যরা শপথ নেয়ার পরেই স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। এর অংশ হিসেবেই লিকুদ পার্টির বর্তমান স্পিকারকে অপসারণের পরিকল্পনা রয়েছে বিরোধী দলগুলোর। বৃহস্পতিবার রা’আম পার্টি আনুষ্ঠানিকভাবে ইয়াশার, জয়েন্ট (আরব) লিস্ট, ইসরায়েল বেইতেনু এবং দ্য ডেমোক্র্যাটসের সঙ্গে মিলে স্পিকার পদে আগাম ভোটাভুটির দাবি জানিয়েছে। ইসরাইলের রাজনৈতিক অচলাবস্থার মধ্যে নতুন নেসেটের স্পিকার নির্বাচনও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira