1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 8:32 am

কাতারে বৃষ্টির প্রার্থনায় সাধারণ মুসল্লিদের সাথে নামাজে আমীর

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, November 6, 2026
  • 11 দেখা হয়েছে

অনাবৃষ্টি থেকে রক্ষা ও রহমতের বৃষ্টির ফরিয়াদে মহানবী (সাঃ)-এর সুন্নাহ অনুসরণ করে কাতারজুড়ে সালাতুল ইস্তিস্কা বা বৃষ্টির বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকালে দেশের মূল জামাতটি অনুষ্ঠিত হয় লুসাইল ঈদগাহ মাঠে। সেখানে সাধারণ মানুষের সঙ্গে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই বিশেষ মোনাজাত ও নামাজে অংশ নেন কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী।

লুসাইলের এই জমায়েতে আমীরের পাশাপাশি উপস্থিত ছিলেন তাঁর রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যরা। এদের মধ্যে তাঁর ব্যক্তিগত প্রতিনিধি শেখ জসিম বিন হামাদ আল-থানী, শেখ আবদুল্লাহ বিন খলিফা আল-থানী, শেখ মোহাম্মদ বিন খলিফা আল-থানী ও শেখ জসিম বিন খলিফা আল-থানী ইস্তিস্কার এই নামাজে শরিক হন।

একই সাথে সাধারণ মুসল্লিদের কাতারে বসে নামাজ আদায় করেন দেশটির শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানেম। এছাড়া মন্ত্রিসভার একাধিক সদস্য, শেখ পরিবারের অন্যান্য ব্যক্তিবর্গ, শুরা কাউন্সিলের সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও দেশের বিশিষ্ট নাগরিকরা এই দোয়ায় উপস্থিত ছিলেন।

নামাজ ও মোনাজাত পরিচালনা শেষে বিশেষ খুতবা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ ডা. ইয়াহিয়া বাত্তি আল-নুআইমি। খুতবায় তিনি বলেন, অনাবৃষ্টি বা খরার মতো পরিস্থিতি মূলত মানুষকে মহান আল্লাহর ওপর সর্বাত্মক নির্ভরতার কথা মনে করিয়ে দেয়। এ সময় তিনি সকলকে বিনম্রচিত্তে তওবা করা, বেশি বেশি ইস্তিগফার পাঠ, দান-সদকা ও ভালো কাজের মাধ্যমে আল্লাহর রহমত কামনার পরামর্শ দেন। একই সাথে পানিকে মহান আল্লাহর এক অমূল্য নিয়ামত হিসেবে উল্লেখ করে তা ব্যবহারে সাশ্রয়ী হতে এবং সকল নাগরিক ও প্রবাসীকে অপচয় রোধ করার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira