বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেছেন, প্রশাসনের প্রতিটি জায়গায় ও রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগ বসে আছে। মঙ্গলবার রাতে একটি টিভি টকশোতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও দাবি করেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ যত নিয়োগ দিয়েছে, তার ৮০ শতাংশই হচ্ছে এই গুপ্ত-সুপ্তরা। তারা টাকা-পয়সার বিনিময়ে এই নিয়োগ বাগিয়ে নিয়েছে এবং রাতের ভোটের এমপিরা এসব নিয়োগ বাণিজ্য করেছেন।
সাবেক এই এমপি বলেন, প্রশাসনের ৮০ শতাংশ জামায়াতের লোক আর ২০ শতাংশ আওয়ামী লীগের লোক। এই পরিস্থিতিতে কাজ করা অসম্ভব হয়ে পড়েছে। নিয়োগ বাণিজ্যের মাধ্যমে জামায়াত প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ দখল করে নিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
দলের অভ্যন্তরীণ কোন্দল প্রসঙ্গে পাপিয়া বলেন, আমার দলের অভ্যন্তরীণ কোন্দলে ৩৮ জন নিহত হয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দল তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়েছে। আমি নেতাকর্মীদের আহ্বান জানাব, আপনারা জনগণকে কোনো নেতিবাচক বার্তা দেবেন না।
Leave a Reply