1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 7:17 am

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, September 11, 2026
  • 35 দেখা হয়েছে

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনগুলোর অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, দলটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা যতক্ষণ পর্যন্ত বহাল থাকবে, ততক্ষণ তারা কোনো ধরনের নির্বাচনে অংশ নেওয়া কিংবা রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার রাখে না।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বর্তমান সরকারের অবস্থান তুলে ধরে বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের গণতান্ত্রিক কাঠামো ও নির্বাচন ব্যবস্থা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করা।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, সংশোধিত আইন অনুযায়ী এবার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন কিংবা জাতীয় প্রতীক ব্যবহারের কোনো সুযোগ রাখা হয়নি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira