ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়েছে। সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন গত ২৫ অক্টোবর তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন। আজ আসামির উপস্থিতিতে শুনানির পর আদালত এই আদেশ প্রদান করেন।
গত ১৯ অক্টোবর রাজধানীর বনানী থেকে পুলিশ দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করে। ছবি: ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে ডিবি—এই নিউজ থেকে ছবি নিন।
এর আগে সিআইডির করা মানি লন্ডারিং মামলায় তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। পরে জুলাই গণ–অভ্যুত্থানকালের একটি হত্যাচেষ্টা মামলায় তাঁর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানকালীন একটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রিমান্ড শেষে তাঁকে বর্তমানে কারাগারে রাখা হয়েছে। উল্লেখ্য, দিলীপ কুমার আগরওয়ালা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। এছাড়া তিনি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে মোট ৬৭৮ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে পৃথক মামলা চলমান রয়েছে।
Leave a Reply