কুমিল্লার বুড়িচং উপজেলার উপসহকারী প্রকৌশলী আবু সাঈদকে দুইবার বদলির আদেশ দেওয়া হলেও তিনি এখনো নিজ কর্মস্থল ছাড়েননি। বারবার বদলির নির্দেশ অমান্য করে একই স্থানে বহাল থাকায় স্থানীয় পর্যায়ে নানা গুঞ্জন ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
সর্বশেষ গত ১৭ আগস্ট স্থানীয় সরকার অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল বারেক হাওলাদারের স্বাক্ষরিত এক চিঠিতে আবু সাঈদকে কুমিল্লা দেবিদ্বার উপজেলায় বদলির নির্দেশ দেওয়া হয়। এর আগেও ২০২৪ সালের নভেম্বর মাসে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় বদলি করা হয়েছিল। সে সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে তিনি বদলি ঠেকিয়ে বুড়িচংয়ে থেকে যান বলে জানা গেছে।
এ বিষয়ে বুড়িচং উপজেলা প্রকৌশলী মো. ওয়ালীউল্লাহ জানান, তিনি বদলির চিঠিটি পেয়েছেন। অন্যদিকে, উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন জানিয়েছেন, প্রকৌশলী আবু সাঈদের বদলির আদেশ পাওয়ার বিষয়টি তিনি অবগত আছেন এবং বর্তমানে এটি পর্যালোচনা করছেন।
একাধিকবার বদলির আদেশ পাওয়ার পরও কেন কর্মস্থল ত্যাগ করছেন না—এমন প্রশ্নের জবাবে উপসহকারী প্রকৌশলী আবু সাঈদ দাবি করেন, তিনি বদলির আদেশ পেয়েছেন। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিলেই কেবল তিনি কর্মস্থল ত্যাগ করবেন। বারবার বদলির আদেশ উপেক্ষা করার পেছনে কোনো রহস্য আছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতুহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: জানা গেছে, এর আগেও ২০২৪ সালের নভেম্বরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় বদলি করা হয়ছিল। প্রতিবেদনে যোগ করা তথ্য: এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মোঃ ওয়ালীউল্লাহ বলেন, এমন একটি চিঠি পেয়েছি।
Leave a Reply