1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 7:34 am

বিএনপি নেতাকে আঘাতের ঘটনায় যুবদল নেতা কারাগারে

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, November 6, 2026
  • 13 দেখা হয়েছে

কুমিল্লার বুড়িচংয়ে বিএনপি নেতা সুলতান আহমেদকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত ৫ নভেম্বর মামলার শুনানিতে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহমেদ।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত ৮ ফেব্রুয়ারি বুড়িচং উপজেলার বাকশিমূল ইউনিয়নের মাশরা এলাকায় মাধবপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপি নেতা মুহাম্মদ সুলতান আহমেদ এবং তার ছেলে শাহরিয়ার হোসেন শুভকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় ১৫ ফেব্রুয়ারি ভুক্তভোগী সুলতান আহমেদ বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বাকশিমূল উত্তরপাড়া এলাকার মৃত ওবায়দুল হকের ছেলে এনামুল হক সবুজকে প্রধান আসামি করা হয়। এছাড়াও এই মামলায় রহিম খান লিটন, এহসানুল হক, মো. কামাল হোসেন, বাহার মিয়া, মো. মিঠুসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, ঘটনার দিন পাল্টা হামলায় এনামুল হক সবুজ ও তার ছোট ভাই আহত হওয়ার অভিযোগ তুলে সুলতান আহমেদকে প্রধান আসামি করে পাল্টা মামলা করেন এনামুল হক সবুজ। ইউনিয়ন বিএনপির সভাপতি জসীম উদ্দীনের ভাষ্যমতে, রেলওয়ের সরকারি জমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় এবং এরপর থেকেই দুপক্ষ একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ বিষয়ে বাকশিমুল ইউনিয়ন বিএনপি’র সভাপতি জসীম উদ্দীন বলেন, যতদূর মনে পড়ে রেলের সরকারি মাটিকাটা নিয়েই দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। আহত সুলতান আহমেদ বাকশিমুল ইউনিয়ন ৭ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

আসামি পক্ষের আইনজীবী ফারুক আহমেদ জানান, ৩২৬ ও ৩২৭ ধারার অপরাধগুলো জামিন অযোগ্য হওয়ায় আদালত জামিন আবেদন নাকচ করেছেন। যদিও উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা ছিল বলে জানা যায়। তবে বর্তমানে অভিযুক্ত এনামুল হক সবুজ কারাগারে থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ৩২৬ এবং ৩২৭ ধারা মামলাগুলো সাধারণত জামে অযোগ্য।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira