1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 7, 2026, 7:31 am

অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নেপালকে উড়িয়ে শুভসূচনা বাংলাদেশ এইচপি দলের

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Saturday, August 22, 2026
  • 51 দেখা হয়েছে

অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ এইচপি দল। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আজ ইফরান শুক্কুরের নেতৃত্বাধীন দলটি নেপাল ‘এ’ দলকে ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে। মারারা ওভালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নেপাল, তবে শুরু থেকেই তারা বাংলাদেশ বোলারদের তোপের মুখে পড়ে। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার ট্রিট রাজ দাসকে সাজঘরে ফেরান রোহানাত দৌলা বর্ষণ। এরপর দ্বিতীয় ওভারে স্পিনার মোহাম্মদ রুবেল অধিনায়ক অনিল শাহকে জিসান আলমের ক্যাচে পরিণত করেন। দলীয় মাত্র ৯ রানের মাথায় তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া নেপাল আর ঘুরে দাঁড়াতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৯৯ রানেই থামে তাদের ইনিংস। নেপালের পক্ষে ওপেনার কুশাল ভুর্তেল সর্বোচ্চ ৪৬ রান করেন। বাংলাদেশের পক্ষে বল হাতে দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন অফব্রেক বোলার মোহাম্মদ রুবেল, যিনি ১৮ রান খরচায় ৪টি উইকেট শিকার করেন।

১০০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ এইচপি দল শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে। ওপেনার জিসান আলম প্রথম ওভারেই ২১ রান তুলে দলের জয়ের ভিত গড়ে দেন। তৃতীয় ওভারে দলীয় ৩৪ রানের মাথায় উদ্বোধনী জুটি বিচ্ছিন্ন হয়; শাহাব আলমের বলে স্টাম্পিংয়ের শিকার হন হাবিবুর রহমান সোহান। তিনি ৬ বলে ১ চারে ৭ রান করেন। এরপর জিসান আলম চার ছক্কা ও তিন চারে মাত্র ২৯ বলে ঝোড়ো ফিফটি পূর্ণ করেন। তাকে যোগ্য সঙ্গ দেন আরিফুল ইসলাম সবুজ, যিনি ২৭ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ১০.২ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। নয় দলের এই টুর্নামেন্টে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে হোবার্ট হারিকেন্স একাডেমির মুখোমুখি হবে বাংলাদেশ এইচপি দল। প্রতিবেদনে যোগ করা তথ্য: ডানহাতি এ অফব্রেক বোলার ১৮ রানে নেন ৪ উইকেট।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira