1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 7, 2026, 6:33 am

সিলেট টেস্টে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন তাওহীদ হৃদয়

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Saturday, November 7, 2026
  • 15 দেখা হয়েছে

সিলেট টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন তাওহীদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৩৫৬ রানের জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে এখন পর্যন্ত ৭ উইকেটে ২০৫ রান সংগ্রহ করেছে। প্রতিপক্ষের চেয়ে এখনো ১৫১ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। লাঞ্চ বিরতির ঠিক আগ মুহূর্তে রোস্টন চেইজের বলে সিঙ্গেল নিয়ে নিজের শতক পূর্ণ করেন এই ব্যাটার।

দিন শুরুর পর থেকে বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। মুশফিকুর রহীম ৩৪, লিটন দাস ৮, মেহেদী হাসান মিরাজ ১৬ এবং হাসান মাহমুদ ১ রান করে সাজঘরে ফিরে গেছেন। লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় হৃদয় অপরাজিত ছিলেন এবং অষ্টম উইকেটের জুটিতে তাকে সঙ্গ দিচ্ছিলেন তাইজুল ইসলাম, যিনি ১ রানে ব্যাট করছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira