1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 6:47 am

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের হাতছানি: ১৩৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙার অপেক্ষায় বাংলাদেশ

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Thursday, August 20, 2026
  • 88 দেখা হয়েছে

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এমন অভাবনীয় জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এই জয়ের রেশ কাটতে না কাটতেই এবার সামনে এসেছে আরও বড় এক কীর্তি গড়ার হাতছানি। আগামী ২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের হারাতে পারলেই ১৩৯ বছরের পুরোনো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবে টাইগাররা।

পরিসংখ্যান বলছে, অস্ট্রেলিয়া নিজেদের মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছিল ১৮৮৭ সালে। সেবার দুই ম্যাচের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড ২-০ ব্যবধানে হারিয়েছিল অজিদের। সিডনিতে অনুষ্ঠিত প্রথম টেস্টে ১৩ রানে এবং দ্বিতীয়টিতে ৭১ রানে জয় পেয়েছিল ইংলিশরা। সেই সিরিজের পর থেকে এখন পর্যন্ত ঘরের মাঠে ১১০টি সিরিজে অংশ নিয়েছে অস্ট্রেলিয়া, কিন্তু কোনোবারই দুই বা ততোধিক ম্যাচের সিরিজে তারা ধবলধোলাই হয়নি।

গত ১০ বছরে খেলা ১৩টি সিরিজেও অস্ট্রেলিয়ার দাপট ছিল অপ্রতিদ্বন্দ্বী। এই সময়ে মাত্র দুবার ঘরের মাঠে সিরিজ হেরেছে তারা; ২০১৮ ও ২০২০ সালে ভারতের কাছে। এছাড়া ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে হেরে সিরিজ ড্র করেছিল অস্ট্রেলিয়া। শামার জোসেফের দুর্দান্ত বোলিংয়ে সেই ম্যাচে জয় পেয়েছিল ক্যারিবীয়রা। ফলে ম্যাকাইয়ে বাংলাদেশ জিতলে শুধু সিরিজ জয়ই নয়, অস্ট্রেলিয়ার মাটিতে ১৩৯ বছর পর কোনো দলের কাছে তাদের ধবলধোলাই হওয়ার নতুন ইতিহাস তৈরি হবে।

তবে দ্বিতীয় টেস্টের ফলাফল যাই হোক না কেন, বাংলাদেশের বর্তমান অর্জন অনেক বড়। ডারউইনের জয়ে সিরিজে অন্তত হার এড়ানো নিশ্চিত করেছে শান্তর দল। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ না হেরে দেশে ফেরা বাংলাদেশের টেস্ট ইতিহাসে এক অনন্য সাফল্য হিসেবে গণ্য হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira