হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার প্রস্তাব নিয়ে কাতারের মধ্যস্থতাকারীদের সাথে ইরান আলোচনা চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে যুক্তরাষ্ট্রকে ইরানের প্রস্তাব ও প্রশ্নের জবাব দিতে হবে।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আরাঘচি জানান, হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য শুরুতে যুক্তরাষ্ট্রকে সাত দিনের সময়সীমা দিয়েছিল ইরান। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেই সময়সীমা কমিয়ে এখন দুই দিন করা হয়েছে। তিনি আরও বলেন, চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা এখনো রয়েছে, তবে ইরানের দাবিগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আলোচনার পরবর্তী অগ্রগতি এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের উত্তরের ওপর নির্ভর করছে।
Leave a Reply