দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় সংসদ ভবনের সংসদ কক্ষে এই ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত অব্যাহত থাকবে।
নির্বাচনে ভোট প্রদান কার্যক্রমের শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাতীয় সংসদের মোট ৩৪৯ জন সদস্য এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস অসুস্থ থাকায় এই নির্বাচনে অংশ নিতে পারছেন না। এদিকে, ভোট দেওয়ার জন্য সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদ ভবনে উপস্থিত হয়েছেন।
Leave a Reply