হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের (HIA) প্যাসেঞ্জার টার্মিনালের ভেতরে যাত্রীদের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক করতে কর্তৃপক্ষ সম্পূর্ণ বিনামূল্যে শাটল সার্ভিস চালু করেছে। বিশেষ করে যাদের কানেক্টিং ফ্লাইটের সময় কম, ভারী লাগেজ রয়েছে কিংবা দীর্ঘ পথ হাঁটতে শারীরিক সমস্যার সম্মুখীন হন, তাদের জন্য এই সেবাটি অত্যন্ত কার্যকর।
এই শাটল সেবা পেতে কোনো ধরনের পূর্ব বুকিং বা নিবন্ধনের প্রয়োজন নেই। বাসগুলো আনুমানিক প্রতি ১৫ মিনিট পর পর চলাচল করে। টার্মিনালের ডিপারচার ও অ্যারাইভাল জোনের নির্দিষ্ট স্থান থেকে যাত্রীরা এই বাসে উঠতে পারবেন। অ্যারাইভাল শাটলগুলো যাত্রীদের সরাসরি ইমিগ্রেশন এস্কেলেটরের কাছাকাছি নামিয়ে দেয়।
যাত্রীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে শাটল চলাকালীন সিটবেল্ট ব্যবহার করা বাধ্যতামূলক। এছাড়া ছোট শিশুদের সাথে থাকা অভিভাবকদের তাদের সার্বক্ষণিক নজরে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
Leave a Reply