1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 4:49 am

ফরিদপুরের সদরপুরে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, August 14, 2026
  • 80 দেখা হয়েছে
ফরিদপুরের সদরপুরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজীব শেখ নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের কালিখোলা মোড় এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজীব শেখ (২৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে ঘটা এই দুর্ঘটনায় রুবেল শেখ (৩২) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন। নিহত সজীব শেখ ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের আবিল মুন্সীর ডাঙ্গী গ্রামের ওসমান শেখের ছেলে। অন্যদিকে আহত রুবেল শেখ ফরিদপুর সদর ইউনিয়নের সিএনবি ঘাট নর্থ চ্যানেল এলাকার শাহজাহান শেখের সন্তান।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কালিখোলার পার্শ্ববর্তী ১৪ রশি বাজারের ব্যবসায়ী রাজিব বণিকের নির্মাণাধীন ভবনে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। ভবনটির সামনের একটি বিদ্যুতের খুঁটিতে ৩৩ হাজার ভোল্টের সঞ্চালন লাইন খোলা অবস্থায় ঝুলে ছিল বলে অভিযোগ রয়েছে। শুক্রবার সকালে ভবনের ছাদে বিমের রড সাজানোর সময় সজীবের হাতে থাকা একটি লম্বা রড অসাবধানতাবশত ওই বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে। এতে সজীব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং তার পাশে থাকা রুবেল শেখও আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক সজীব শেখকে মৃত ঘোষণা করেন। আহত রুবেল শেখকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। এই ঘটনার পর থেকে খোলা বিদ্যুৎ সঞ্চালন লাইনের ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান। তিনি জানান, আইনি প্রক্রিয়া অনুযায়ী লাশের সুরতহাল প্রস্তুতের কাজ চলছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ থানায় নেওয়া হবে এবং পরবর্তী আইনি সিদ্ধান্ত অনুযায়ী তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira