1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 3:22 am

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: সতর্ক অবস্থানে পুলিশ ও জলকামান

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Monday, November 2, 2026
  • 40 দেখা হয়েছে

রাজধানীর মিরপুরে তৈরি পোশাকশ্রমিকদের টানা দুই দিনের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনার পর সোমবার সকাল থেকে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশের জলকামান ও দাঙ্গা দমনের বিশেষ যানবাহন প্রস্তুত রাখা হয়েছে। সকাল থেকে ওই এলাকা ও আশপাশের সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন। মিরপুরে পুলিশের গাড়িতে আগুন লাগানোর কথা জানিয়ে ‘ফেসবুকে পোস্ট’, আটক ১। তাঁরা অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম প্রিভেনশন-উত্তর) মহিদুল ইসলাম আজ সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, শ্রমিক আন্দোলনের আড়ালে কেউ অরাজকতা সৃষ্টি, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস বা জননিরাপত্তা বিঘ্নিত করার ষড়যন্ত্র করছে কি না, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। গত রোববারের সংঘর্ষ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।

মহিদুল ইসলাম আরও বলেন, রোববারের অস্থিরতায় শুধু শ্রমিকরাই নয়, বরং অন্য অপরাধী চক্রেরও সম্পৃক্ততা পাওয়া গেছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, আইন অমান্য করে রাষ্ট্রের ক্ষতি করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। গতকালের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত প্রায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার এখন পর্যন্ত নতুন করে কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে কোথাও জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তা প্রতিহত করেছে। আওয়ামী লীগের নেতা-কর্মীসহ আটক-গ্রেপ্তার ৪৯ জন। জবাবে মহিদুল ইসলাম বলেন, গতকাল বিভিন্ন স্থান থেকে প্রায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মিরপুর এলাকায় বড় ধরনের কোনো শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি। মিরপুর-১০ ও এর আশেপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন দেখা গেছে। এর আগে শনিবার ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে শ্রমিকরা মিরপুরের সড়ক অবরোধ করলে এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়। সেদিন সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মিরপুর-১০, ১১ ও ১২ নম্বর এলাকায় যান চলাচল বন্ধ থাকে। পথচারী ও সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করছেন। এর আগের দিন শনিবারও একই দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা।

রোববারের আন্দোলনের পরিস্থিতি ছিল আরও উত্তপ্ত। সকালে বেশ কিছু কারখানার শ্রমিক মিরপুর-১০ নম্বর মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। বেলা সোয়া ১১টার দিকে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিপেটা, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করতে হয়। শ্রমিকরাও পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপ করেন। সংঘর্ষের সময় দুপুরের দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সকাল আটটার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন।

এই সহিংসতার জেরে নিরাপত্তার খাতিরে বেলা ১১টা ৩৮ মিনিট থেকে দুপুর ১টা ৫৮ মিনিট পর্যন্ত মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী মেট্রোস্টেশনের কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। দুপুর পৌনে ১২টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে।

এছাড়া নাশকতার পরিকল্পনার অভিযোগে অতীতে ১৯ জনকে আটকের তথ্যও পুলিশের পক্ষ থেকে পাওয়া গেছে।

সরকার বর্তমানে পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে নতুন মজুরি বোর্ড গঠন করেছে। পুলিশের দাবি, উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহলের পাশাপাশি সকল ধরনের সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira