1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 7, 2026, 10:29 am

দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Wednesday, August 12, 2026
  • 73 দেখা হয়েছে

সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ২৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে সিলেট বিভাগে ২ জন, ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে এবং রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৮৮৫ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে ৯৯ জন এবং উপসর্গে ৭৮৬ জন মারা গেছেন।

প্রতিবেদনের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৪ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৯৪১ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৩৯ হাজার ১২৫ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং ১৭ হাজার ৪৬৯ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২১ হাজার ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে আক্রান্তদের চিকিৎসাসেবা ও পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira