1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 7, 2026, 9:29 am

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি সম্ভব: রাষ্ট্রপতি

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Saturday, November 7, 2026
  • 19 দেখা হয়েছে

তরুণ প্রজন্মসহ দেশের মানুষ সম্মিলিতভাবে কাজ করলে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্নপূরণ সম্ভব বলে জানিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তরুণ প্রজন্মসহ সবাই একসঙ্গে কাজ করলে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিশ্ব বর্তমানে এক মহা পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ই এখন পরিবর্তনের প্রধান অনুষঙ্গ। আগামী দিনে বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান কোথায় হবে, তা এআই-এর ব্যবহারের ওপরই নির্ভর করবে। তবে এআই যাতে মানুষকে নিয়ন্ত্রণ না করে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রযুক্তি মানুষকে নিয়ন্ত্রণ করলে তা পুরো সভ্যতার জন্যই সংকট বয়ে আনবে। তবে এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

চতুর্থ শিল্প বিপ্লবের মূল সৈনিক হিসেবে তরুণদের ভূমিকার ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি ব্যবসায়ীদের প্রতি একটি বিশেষ বার্তা দিয়েছেন। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, এআইকে শুধুমাত্র ব্যয় কমানোর হাতিয়ার হিসেবে না দেখে, বরং নতুন পণ্য উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যম হিসেবে গুরুত্ব দিতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira