1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 10:06 am

হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, আক্রান্ত ১২১৩

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, October 13, 2026
  • 50 দেখা হয়েছে

সারাদেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের, দুজন চট্টগ্রামের এবং একজন সিলেটের বাসিন্দা। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ২১৩ জনের শরীরে হামের উপস্থিতি শনাক্ত হয়েছে, যার মধ্যে ১৩৯ জন নিশ্চিত হাম রোগী এবং ১ হাজার ৭৪ জন উপসর্গে আক্রান্ত।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ১৭০ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০৪ জনের মৃত্যুর কারণ নিশ্চিত হাম এবং ১ হাজার ৬৬ জন উপসর্গে মারা গেছেন। একই সময়কালে দেশে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ২২ হাজার ৭১২ জন এবং ২ লাখ ৭ হাজার ৩৭১ জনের শরীরে রোগের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন শিশু হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira