1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 4:22 am

রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ী নেতাকে গুলি, চিহ্নিত হামলাকারী

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, October 27, 2026
  • 46 দেখা হয়েছে

রাজবাড়ী শহরের পান্না চত্বর সংলগ্ন পৌর ইউ মার্কেটের সামনে প্রকাশ্য দিবালোকে আমির হোসেন লিটন নামে এক ব্যবসায়ী নেতার ওপর গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এই হামলার শিকার হন তিনি। ভুক্তভোগী আমির হোসেন লিটন বাণীবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং রাজবাড়ী সদর উপজেলার বৃচাত্রা গ্রামের আবুল হোসেনের ছেলে।

লিটন জানান, রাজবাড়ী আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে তিনি সঙ্গী হাসুকে নিয়ে রিকশায় শহরের কাপড় বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ইউ মার্কেটের কাছে পৌঁছালে পেছন থেকে একটি অটোরিকশা তাদের গতিরোধ করে। এ সময় অটোরিকশার ভেতর থেকে তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালানো হয়। এতে একটি গুলি তার ডান হাতে বিদ্ধ হয় এবং অন্যটি লক্ষ্যভ্রষ্ট হয়। হামলার সময় সঙ্গে থাকা হাসু জানান, একটি গুলি তার পেট ঘেঁষে চলে গেছে। ঘটনাস্থলের পাশের এক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানান, গুলি করার পরপরই সন্ত্রাসী দ্রুত ইংলিশ মার্কেটের দিকে দৌড়ে পালিয়ে যায়।

আহত লিটনকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, এক্স-রে পরীক্ষায় দেখা গেছে গুলিটি তার হাতের মাংসপেশিতে আটকে আছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকেই পুলিশের তৎপরতা শুরু হয়েছে। রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুমন মিয়া জানান, লিটনকে হত্যার উদ্দেশ্যে ভাড়াটে কোনো সন্ত্রাসী ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হামলায় চিহ্নিত এক সন্ত্রাসী জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এবং তার নাম আমরা জানতে পেরেছি। অপরাধীদের গ্রেপ্তারের জন্য পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে। তবে তদন্তের স্বার্থে অভিযুক্তের নাম এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira