1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 5, 2026, 9:35 am

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Thursday, November 5, 2026
  • 1 দেখা হয়েছে

পলাতক ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারত থেকে দেশে ফেরানোর ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আইনি কাঠামোর মাধ্যমেই তাকে দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনতে হবে।

বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে বিদায় জানানোর সময় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী এ সময় চীন, বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে পরিকল্পিত ত্রিপক্ষীয় করিডোরের সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, এটি বাস্তবায়িত হলে পুরো অঞ্চলটি বড় বাণিজ্যিক হাবে পরিণত হবে। তবে এই করিডরে যুক্ত হওয়ার আগে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের ওপর জোর দিয়েছে ঢাকা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানানোর পর গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। তিনি বলেন, তবে এই আঞ্চলিক করিডরে যুক্ত হতে ঢাকার যথেষ্ট আগ্রহ থাকলেও তার আগে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান প্রয়োজন।

চীনের এই উচ্চপর্যায়ের সফর সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন যে, লিউ হাইশিংয়ের এই সফরের মাধ্যমে আগামী দিনে চীন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় এবং কৌশলগত সম্পর্ক আরও গভীর ও গতিশীল হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira