1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 4:21 am

বেলুচিস্তানে পৃথক অভিযানে ভারত সমর্থিত ৯ সন্ত্রাসী নিহত

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Wednesday, October 28, 2026
  • 53 দেখা হয়েছে

পাকিস্তানের বেলুচিস্তানের কাচ্চি ও ওয়াধ জেলায় পৃথক দুটি নিরাপত্তা অভিযানে ৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতি অনুযায়ী, গত ২৬ অক্টোবর কাচ্চিতে চালানো অভিযানে একটি সন্ত্রাসী আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয় এবং সাতজন সন্ত্রাসী নিহত হয়। একই সময়ে ওয়াধ জেলায় পৃথক আরেকটি অভিযানে আরও দুজন সন্ত্রাসী প্রাণ হারায়। অভিযানে নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।

পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি, নিহতরা ভারত সমর্থিত ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামক সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত ছিল। এলাকাটিতে অন্য জঙ্গিদের ধরতে তল্লাশি অভিযান চলমান রয়েছে। দেশব্যাপী সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির অধীনে এই অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। আইএসপিআর জানায়, এলাকায় অন্য সন্ত্রাসীদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira