1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 3:25 am

যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন আবদুল আল-সাইয়েদ

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Wednesday, November 4, 2026
  • 20 দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইয়েদ জয়ী হয়ে সিনেটের ২৩৭ বছরের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে ইতিহাস গড়েছেন। ৪২ বছর বয়সী মিসরীয় বংশোদ্ভূত এই রাজনীতিক রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে ডেমোক্র্যাট সিনেটর গ্যারি পিটার্সের ছেড়ে দেওয়া আসনে জয়লাভ করেন। ১৭৮৯ সালে সিনেটের কার্যক্রম শুরুর পর থেকে এত বছর কোনো মুসলিম ব্যক্তি এই উচ্চকক্ষে নির্বাচিত হননি, যা আল-সাইয়েদ ভেঙে নতুন অধ্যায়ের সূচনা করলেন। ২০২৬ সালের নভেম্বরের এ নির্বাচনে জয়ের মাধ্যমে আল-সাইয়েদ সেই ধারা ভাঙলেন। মিশিগানের রচেস্টার হিলসে মিসরীয় অভিবাসী মা-বাবার ঘরে জন্ম আবদুল আল-সাইয়েদের। মিশিগানে কোটি কোটি ডলার উড়িয়েও হারানো গেল না আবদুল আল-সাইয়েদকে।

রাজনীতিতে আসার আগে চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতে আল-সাইয়েদের পেশাজীবন গড়ে উঠেছিল।

তিনি ২০০৬ সালে ইউনিভার্সিটি অব মিশিগান থেকে স্নাতক এবং ২০১১ সালে রোডস স্কলার হিসেবে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে জনস্বাস্থ্য বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে ইউনিভার্সিটি অব মিশিগান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন আল-সাইয়েদ।

পরবর্তীকালে ২০১৪ সালে কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে চিকিৎসাবিজ্ঞানে ডিগ্রি গ্রহণ করেন তিনি।

তাঁর পেশাগত অভিজ্ঞতার মধ্যে উল্লেখযোগ্য হলো ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ডেট্রয়েট শহরের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন এবং ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ওয়েইন কাউন্টির স্বাস্থ্য, মানবিক ও প্রবীণ সেবাবিষয়ক বিভাগের প্রধান হিসেবে কাজ করা। এই কাউন্টির মধ্যেই ডেট্রয়েট শহর অবস্থিত।

২০২৬ সালে নির্বাচনী রাজনীতিতে ফিরে আসা আল-সাইয়েদ তার প্রচারণায় সবার জন্য মেডিকেয়ার কর্মসূচি, আবাসন ব্যয় হ্রাস এবং শ্রমজীবী পরিবারের অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন। এছাড়া, তিনি রাজনীতিতে ধনী দাতাদের প্রভাব কমানোর পক্ষে সোচ্চার ছিলেন। নির্বাচনী প্রচারের এক পর্যায়ে তিনি ইসরায়েলকে নিঃশর্ত সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়ে বেশ আলোচনার জন্ম দেন। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে তিনি গণহত্যা হিসেবে অভিহিত করে তীব্র সমালোচনা করেছিলেন, যা নির্বাচনী প্রচারের অন্যতম বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছিল। উল্লেখ্য, রোডস স্কলারশিপ হলো বিশ্বের অন্যতম প্রাচীন, অভিজাত ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম। স্টিভেন্সের এ সিদ্ধান্তে ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

আল-সাইয়েদের প্রচারে বার্নি স্যান্ডার্স, আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ এবং রাশিদা তালিবের মতো প্রভাবশালী প্রগতিশীল রাজনীতিকরা সমর্থন জুগিয়েছিলেন। যদিও ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক বাছাইয়ে তাঁর কাছে পরাজিত হেইলি স্টিভেন্স নির্বাচনের ঠিক দুদিন আগে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন জানিয়ে বিতর্ক তৈরি করেছিলেন, কিন্তু তা আল-সাইয়েদের বিজয় ঠেকাতে পারেনি। প্রতিদ্বন্দ্বী দল এবং খোদ দলীয় নেতার একাংশের তীব্র বিরোধিতার মুখেও তিনি জয় ছিনিয়ে আনেন। তবে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাই নির্বাচনে গ্রেচেন হুইটমারের কাছে হেরে যান তিনি। দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ।

নির্বাচনী প্রচারণার সময় রিপাবলিকান প্রার্থী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দলের শীর্ষ নেতারা আল-সাইয়েদের মুসলিম পরিচয় ও রাজনৈতিক অবস্থানের সমালোচনা করেছিলেন। তবে এই সমালোচনার জবাবে আল-সাইয়েদ বলেছিলেন যে, মার্কিন সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকট থেকে জনগণের দৃষ্টি সরাতেই তাঁর পরিচয়কে ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক অগ্রাধিকার এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে দলের নেতাদের মধ্যে মতপার্থক্য ছিল।

সিনেটে আবদুল আল-সাইয়েদের বিজয় ঐতিহাসিক হলেও, এর আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মুসলিমদের প্রতিনিধিত্ব ছিল। ২০০৬ সালে কিথ এলিসন প্রথম মুসলিম হিসেবে মার্কিন প্রতিনিধি পরিষদে নির্বাচিত হন। পরবর্তীকালে ২০১৮ সালে রাশিদা তালিব ও ইলহান ওমর প্রথম মুসলিম নারী হিসেবে কংগ্রেস সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। এবার সিনেটে আল-সাইয়েদের উত্থান মুসলিম আমেরিকান রাজনীতির ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। শহরটির আর্থিক সংকটের পর জনস্বাস্থ্যসেবা পুনর্গঠনের উদ্যোগ তদারকির দায়িত্ব ছিল তাঁর। মিশিগানে আল–সাইয়েদের উত্থান ইসরায়েলপন্থী রাজনীতিকদের কি চিন্তায় ফেলে দিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira