1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 4:19 am

পারমাণবিক বোমা তৈরির আহ্বান জানালেন ইরানের আইনপ্রণেতা মাহমুদ নাবাভিয়ান

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, October 30, 2026
  • 77 দেখা হয়েছে

ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির কাছে পারমাণবিক বোমা তৈরির অনুমতি চেয়েছেন দেশটির আইনপ্রণেতা মাহমুদ নাবাভিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে নাবাভিয়ান জানান, পবিত্র শহর কোমে আয়োজিত এক সমাবেশে তিনি এই প্রস্তাবটি উত্থাপন করেছেন। তার ভাষ্যমতে, উপস্থিত জনতা এই আহ্বানের প্রতি ইতিবাচক সমর্থন জানিয়েছেন।

দেশটিতে পারমাণবিক অস্ত্র উৎপাদন না করার দীর্ঘদিনের যে নীতি ছিল, তা পুনর্বিবেচনার দাবি জানিয়ে সম্প্রতি কয়েকজন আইনপ্রণেতা সরব হয়েছেন। নাবাভিয়ানের এই বক্তব্য সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে ধর্মীয় ফতোয়া জারি করেছিলেন। তেহরান সবসময়ই দাবি করে আসছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে।

চলতি বছরের সেপ্টেম্বরে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই জানিয়েছিলেন, পারমাণবিক অস্ত্রের বিষয়ে দেশটির ধর্মীয় নির্দেশনা এবং নীতিগত অবস্থান অপরিবর্তিত রয়েছে। তবে ভবিষ্যতে কী ঘটবে, তা নিয়ে তিনি সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেননি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira