1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 4:22 am

সাপের ছোবল খেয়ে জ্যান্ত সাপ ধরে হাসপাতালে রোগী

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, October 30, 2026
  • 47 দেখা হয়েছে

সাপের ছোবল খাওয়ার পর দমে না গিয়ে উল্টো সেই সাপটিকেই ধরে হাসপাতালে নিয়ে এসেছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। জানা গেছে, ভুক্তভোগী আবদুল কাদের (৫০) ময়মনসিংহের ভালুকা উপজেলার আঙ্গারগাড়া গ্রামের বাসিন্দা। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আঙ্গারগাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ একটি সাপ তাঁকে কামড় দেয়। ঘটনার পরপরই তিনি মুঠোফোনের আলো জ্বেলে সাপটিকে খুঁজে বের করেন এবং ধরে ফেলেন।

স্থানীয় লোকজনের সহায়তায় সাপটি একটি প্লাস্টিকের বস্তায় ভরে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তিনি। রাত পৌনে ৯টার দিকে তিনি হাসপাতালে পৌঁছালে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বপালনরত উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা সেলিম কবির তাঁকে ভর্তি করেন। আবদুল কাদেরের এমন সাহসী কর্মকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে সাপটি দেখার জন্য উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরবর্তীতে রোগীর স্বজনেরা একজন সাপুড়েকে খবর দিয়ে আনলে তিনি এসে সাপটি নিয়ে যান।

চিকিৎসক সেলিম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, রোগীর সাহস দেখে তারা বিস্মিত হয়েছেন। সাপটি বিষধর কি না তা পরীক্ষা করে দেখা গেছে সেটি বিষধর নয়। তাই আবদুল কাদেরের শরীরে অ্যান্টিভেনম দেওয়ার প্রয়োজন হয়নি। তবে সুরক্ষার খাতিরে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকের পরামর্শ, কাউকে সাপে কামড়ালে কালক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে আসা উচিত। সাপ ধরতে যাওয়া বেশ ঝুঁকিপূর্ণ এবং এতে বিপদ আরও বাড়তে পারে বলে তিনি সতর্ক করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira