সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার প্রস্তাবিত নিরাপত্তা সহযোগিতা চুক্তি ‘মক্কা ডিফেন্স প্যাক্ট’-এ যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, সরকার এই প্রস্তাবটিকে অত্যন্ত ইতিবাচক দৃষ্টিতে দেখছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, মুসলিম দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততাকে বহুমাত্রিক করার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এই নিরাপত্তা চুক্তিতে যুক্ত হওয়ার বিষয়টি সেই লক্ষ্য অর্জনেরই একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।
সংবাদ সম্মেলনে নিজের নাগরিকত্ব নিয়ে চলমান বিভিন্ন সমালোচনার বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি স্পষ্টভাবে জানান, তিনি একজন গর্বিত বাংলাদেশি নাগরিক। যারা তার নাগরিকত্ব নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সমালোচনা বা অপপ্রচার চালাচ্ছে, তারা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার শুভাকাঙ্ক্ষী নয় বলেও মন্তব্য করেন তিনি।
Leave a Reply