1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
September 24, 2026, 5:54 am

দীপ্ত টিভির মেগা সিরিয়াল ‘খুশবু’

বিনোদন ডেস্ক ঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, June 23, 2026
  • 103 দেখা হয়েছে

জীবনের কঠিন মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর নানা সংগ্রামকে ঘিরে গড়ে উঠেছে এই মেগা সিরিয়ালের গল্প।

সেতু আলমকে নিয়ে গ্রামের জমি দেখতে আসলে মেম্বারের লোকেরা ঝামেলা করে। আলম প্রতিবাদ করলে হাতাহাতি হয় ওদের, মেম্বার সেতুকে জমি বিক্রি করতে ওয়ার্নিং দিয়ে যায়। হামিদ খুশবুকে নিয়ে বাড়ি আসে। খুশবু রেগে যায় হামিদের কাজে যাওয়া নিয়ে। থানায় মিলার নামে জিডি করে আসে সানজিদা, রেগে মিলাও পাল্টা জবাব দেয়ার প্ল্যান করে শাকিলের সাথে। সেতুর মানসিক অবস্থার অবনতি হতে থাকে গ্রামের কথা ভেবে। খুশবু ফোনকল করা মেয়েটিকে জব্দ করতে চায়। এদিকে বায়ার আসে ফ্যাক্টরিতে। খুশবু কি চাপ সামলে বায়ারদের থেকে অর্ডার আদায় করতে পারবে?

এমন গল্পে দীপ্ত টিভির পর্দায় প্রতিদিন প্রচারিত হচ্ছে মেগাসিরিজ ‘খুশবু’। সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘খুশবু’ নাটকে ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম সহ আরো অভিজ্ঞ অভিনয়শিল্পীদের সাথে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে একক নাটকের জনপ্রিয় মুখ সামিরা খান মাহিকেও। নামভূমিকায় দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ ছাড়াও ‘খুশবু’র বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র থাকছে আরেক বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ।

কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘খুশবু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মোঃ মারুফ হাসান। প্রতিদিন দীপ্ত টিভি দীপ্ত প্লে ও দীপ্ত টিভি’র ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে ‘খুশবু’। প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০মিনিট ও রাত ১০টা ৩০ মিনিটে ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira