চিত্রনায়িকা অধরা খান এখন পর্যন্ত হাফ ডজনের বেশি সিনেমায় অভিনয় করেছেন। তবে এবারই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে পূর্ণদৈর্ঘ্য সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। ‘ভায়োলেন্স’ শিরোনামের এই সিনেমাটিতে অভিনয়ের জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।
সিনেমাটি পরিচালনা করছেন অভিনেতা ও নির্মাতা কামাল হোসেন বাবর। বর্তমানে পুরো সিনেমার শুটিংয়ের জন্য কানাডায় অবস্থান করছেন অধরা। সম্প্রতি টরন্টোতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে এবং খুব শিগগির কানাডার বিভিন্ন মনোরম লোকেশনে এর দৃশ্যধারণ শুরু হবে।
নিজের নতুন এই কাজ নিয়ে অধরা বলেন, ‘ভায়োলেন্স আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে। এই সিনেমার গল্প খুবই চমৎকার এবং আমার চরিত্রটিও দর্শকদের মনে দাগ কাটবে। এখন চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি।’
এই সিনেমায় অধরার সঙ্গে অভিনয় করবেন জায়েদ খান ও শিরিন শিলা। প্রথমবারের মতো জায়েদ খান ও অধরাকে জুটি হিসেবে পর্দায় দেখা যাবে। এছাড়া শিরিন শিলাও সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। প্রতিবেদনে যোগ করা তথ্য: দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র সিলেটে।
Leave a Reply