ঢাকার ৪১৬ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে আয়োজিত ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের উদ্বোধনী দিনে ঢাকাই চলচ্চিত্রের ৫৮ জন গুণী শিল্পী ও কলাকুশলীকে সম্মাননা প্রদান করা হয়েছে। পাশাপাশি ঢাকার তিনটি ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহকেও বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে গতকাল শনিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের যাত্রা শুরু হয়।
চলচ্চিত্রের বিভিন্ন শাখায় অসামান্য অবদান রাখা জীবিত গুণীজনদের মধ্যে সম্মাননা পেয়েছেন অভিনেত্রী সুজাতা, সুচন্দা, আনোয়ারা, ববিতা, নূতন, চম্পা ও শাবনাজ। অভিনেতাদের মধ্যে সম্মাননা পেয়েছেন উজ্জ্বল, সোহেল রানা, আলমগীর, খাজা নাঈম মুরাদ ও আজাদ রহমান শাকিল। এছাড়া সংগীত ও কারিগরি শাখায় অবদান রাখায় গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান ও মনিরুজ্জামান মনির, সংগীতশিল্পী খুরশিদ আলম ও আবিদা সুলতানা, সংগীত পরিচালক শেখ সাদী খান ও শওকত আলী ইমন এবং চিত্রগ্রাহক রেজা লতিফ ও শফিকুল ইসলাম স্বপন এই সম্মাননা গ্রহণ করেন।
পরিচালনায় বিশেষ অবদানের জন্য ছটকু আহমেদ, হাফিজ উদ্দীন, দেলোয়ার জাহান ঝন্টু, মতিন রহমান, সাইদুর রহমান সাঈদ ও আওকাত হোসেনকে সম্মাননা জানানো হয়। চলচ্চিত্র সাংবাদিকতায় অবদানের জন্য চিন্ময় মুৎসুদ্দী, রফিকুজ্জামান, অনুপম হায়াৎ, মাহমুদা চৌধুরী ও আবদুর রহমানকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে কিংবদন্তি পরিচালক আবদুল জব্বার খান, নাজির আহমেদ, খান আতাউর রহমান, জহির রায়হান, এহতেশাম, মুস্তাফিজ, আমজাদ হোসেন, সুভাষ দত্ত, দিলীপ বিশ্বাস ও চাষী নজরুল ইসলামকে। অভিনেতাদের মধ্যে মরণোত্তর সম্মাননা পেয়েছেন আবদুল মতিন, খলিল উল্লাহ খান, নায়করাজ রাজ্জাক, রোজী আফসারী, খান জয়নুল, প্রবীর মিত্র ও বুলবুল আহমেদ। এছাড়া গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সংগীত পরিচালক আনোয়ার পারভেজ ও আলাউদ্দীন আলী, সংগীতশিল্পী আজম খান ও এন্ড্রু কিশোর এবং চিত্রগ্রাহক আফজাল চৌধুরী ও এম এ সামাদকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।
ঢাকার ঐতিহ্যবাহী লায়ন সিনেমা হল, আজাদ সিনেমা হল ও মধুমিতা সিনেমা হলকেও বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। উৎসবের অংশ হিসেবে রাজধানীর মধুমিতা সিনেমা হলে দর্শকদের জন্য দেশের স্মরণীয় ১৩টি সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ প্রদর্শিত হয়।
উৎসবের শেষ দিন ২৮ আগস্ট বিকেল ৩টায় ‘দোস্ত দুশমন’ এবং সন্ধ্যা ৬টায় ‘বধূ বিদায়’ সিনেমা দুটি দেখানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, ডিএসসিসির প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে অভিনেত্রী দিলারা জামান, আবদুল আজিজ, মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ ও সাংবাদিক আহমেদ তেপান্তর অংশ নেন। প্রতিবেদনে যোগ করা তথ্য: ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে ৪ জনকে হত্যা: পুলিশ। প্রতিবেদনে যোগ করা তথ্য: মন্ত্রিসভায় রদবদলের পেছনে ‘পারফরম্যান্স মূল্যায়ন’। প্রতিবেদনে যোগ করা তথ্য: জানালা দিয়ে চিৎকার করছিল ২ শিশু, ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ। প্রতিবেদনে যোগ করা তথ্য: ঢাকার চলচ্চিত্রের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মানুষের শ্রম, মেধা ও সৃষ্টিশীলতা।
Leave a Reply