1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
September 24, 2026, 7:56 am

রাবেয়া হাই স্কুল এর মোঃ আফাজ উদ্দিনের নামে প্রতিষ্ঠানের অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহার এর অভিযোগ

গফরগাঁও প্রতিনিধি:
  • হালনাগাদ সময়ঃ Tuesday, July 7, 2026
  • 119 দেখা হয়েছে

গফরগাঁও উপজেলার “বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল” এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আফাজ উদ্দিন এর বিরুদ্ধে প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, মিথ্যা,প্রতারণা সহ অনভিজ্ঞ অভিবাবক ও শিক্ষক সদস্য দিয়া গোপনে ব্যক্তি স্বার্থে এডহক কমিটি করার অভিযোগ পাওয়া গেছে। এলাকা সূত্রে জানা যায়, বিগত এডহক কমিটি থাকাকালীন মোঃ আফাজ উদ্দিন কয়েক লক্ষ টাকা প্রতিষ্ঠান হতে বিভিন্ন মিথ্যা ভাউচার দিয়ে আত্মসাৎ করেছেন, কিন্তু তখনকার এডহক কমিটির সভাপতি কিছু বলেন নি মর্মে অভিযোগ উঠেছে। এ ছাড়া স্কুলের বিদ্যুৎ বিল অর্ধ লক্ষ টাকা বকেয়া উক্ত টাকা আত্মসাৎ এর অভিযোগ রয়েছে, তাছাড়া পুরাতন ভবন নাম মাত্র মূলে বিক্রি করে সেখান হতে ও টাকা আত্মসাৎ করেছেন মর্মে অভিযুগে জানা যায়।

তবে গত ১৮/০৫/২০২৬ ইং তারিখের এডহক কমিটি গঠন এর আবেদনের প্রেক্ষিতে ময়মনসিংহ শিক্ষা বোর্ড ২৩/০৫/২০২৬ ইং তারিখ শনি বার কমিটি অনুমুদন করলে ও শিক্ষিত,অভিজ্ঞ ও যুগ্গ ব্যক্তি কে বাদ দিয়ে মোঃ আফাজ উদ্দিন তাহার অন্যায়,দুর্নীতি, অর্থ আত্মসাৎ কে বৈধতা নেওয়ার জন্য একটি অযুগ্গ এডহক কমিটি করে মর্মে এলাকা সূত্রে জানা যায়। এদিকে মোঃ আফাজ উদ্দিন এর চাকরীর মেয়াদ শেষ হওয়ায় তিনি ১৩/০৭/২০২৬ ইং তারিখ অবসরে যাচ্ছেন।

এ ছাড়া এলাকাবাসী অভিযোগ করেন মোঃ আফাজ উদ্দিন সাবেক সরকার দলের ওয়ার্ড সভাপতি ছিলেন, সে সময় তিনি এলাকায় ত্রাসের রাজত্ব করে কম/বেশি বিশ লক্ষ টাকা স্কুল হতে আত্মসাৎ করেছেন। নামে বেনামে প্রচুর সম্পত্তির মালিক হয়েছেন বিগত ১০ বছরে মোঃ আফাজ উদ্দিন।

এলাকাবাসী আর ও অভিযোগ করে বলেন, মোঃ আফাজ উদ্দিন এলাকার মানুষ এর সঙ্গে ও স্কুলের অভিবাবকদের সঙ্গে প্রতারণা করে গত ২৩/০৫/২০২৬ ইং তারিখ এডহক অতি গোপনে এডহক কমিটি করেছেন। কিন্তু কেমন ব্যক্তিকে অভিবাবক সদস্য হিসেবে মনোনীত করেছেন তাহা এখন ও প্রকাশ করেন নি। এমন কি অদ্য পর্যন্ত স্কুলে বর্তমান কমিটির কোন সভা অনুষ্ঠিত হয় নি। এলাকাবাসী স্কুলের স্বার্থে নতুন করে অভিজ্ঞ ও যুগ্ম ব্যক্তি গণ কে নিয়ে ১১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি করার সিদ্ধান্ত গ্রহন করেছেন এবং অত্র উপদেষ্টা কমিটি এডহক কমিটিকে স্কুলের স্বার্থে সার্বিক সহযোগিতা করিবেন। ইতিপূর্বে ও মোঃ আফাজ উদ্দিন বিধি বহির্ভূত ভাবে তার মনোনীত ব্যক্তি কে দিয়ে এডহক কমিটি করে স্কুলের ক্ষতি সাধন করে অর্থ আত্মসাৎ করেছেন মর্মে এলাকার সর্ব মহলে আলুচিত হচ্ছে।

এদিকে সিনিয়র ও যুগ্ম, অভিজ্ঞ শিক্ষক কে বাদ দিয়ে অবৈধ অর্থ নিয়ে জুনিয়র শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন শরীর চর্চা শিক্ষক কে ভারপ্রাপ্ত শিক্ষক পদে নিয়োগ দেওয়ার অভিযোগ মোঃ আফাজ উদ্দিন এর নামে উঠেছে। এমন কি অদ্য ০৭/০৭/২০২৬ ইং পর্যন্ত এডহক কমিটির সভাপতি, শিক্ষক প্রতিনিধি সদস্য, অভিবাবক সদস্য সহ সচিব স্কুলে একত্র হন নি। এমন কি পল্টিভাজ মোঃ আফাজ উদ্দিন প্রমাণ করতে ও পারবেন না যে তাদের ব্যবহৃত মোবাইল নং টা স্কুলের পার্শ্বে অবস্থিত মোবাইল সার্ভারের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু ইতিমধ্যে পোল্টিবাজ মোঃ আফাজ উদ্দিন সভাপতিকে না জানিয়ে একটি রেজুলেশন করেন এতে মোঃ সাখাওয়াত হোসেন ও মঞ্জুরুল হক এর সাক্ষর নেন মর্মে তাহারা শিকার করেন কিন্তু সভাপতি এই রেগুলেশন বিষয় কিছু জানেন না মর্মে জানান এবং প্রতিনিয়ত সভাপতিকে প্রতারক মোঃ আফাজ উদ্দিন ফোন দিয়ে চাপ দিচ্ছেন মোঃ আফাজ উদ্দিন এর বাড়িতে লিখা জাল ও অবৈধ রেজুলেশনে যেন সভাপতি সাক্ষর করেন। অপর দিকে এলাকাবাসী ও যুব সমাজ সহ অভিবাবক গণ আগামী ১৩ তারিখ স্কুলের মাঠে বিক্ষোভ এর ডাক দিয়েছেন।বর্তমানে মোঃ আফাজ উদ্দিন পালিয়ে বেড়াচ্ছেন, তার মোবাইল ফোনে কথা বলতে ফোন দিলে তিনি ফোন ধরছেন না।

অপর দিকে মোঃ আফাজ উদ্দিন তাহার ব্যক্তি গত বিকাশ নং ও নগদে স্কুলের কাজের জন্য কম/বেশি তিন লক্ষ টাকা দাতার নিকট হতে আনার পর ও স্কুল হতে ভাউচার করে পুনরায় উক্ত টাকা নিয়ে যায়। আওয়ামীলীগ আসলে মোঃ আফাজ উদ্দিন দাতা সদস্যকে দেখে নিবে বলে ইতিপূর্বে হুমকি ও দিয়েছিল। অর্থাৎ এমন কোন অন্যায় নাই যে পক্তিবাজ মোঃ আফাজ উদ্দিন প্রতিষ্ঠানে করেন নি। এই সকল অপরাধের জন্য এলাকাবাসী,অভিবাবক, যুব সমাজ, সকলে প্রতিষ্ঠানের স্বার্থে মোঃ আফাজ উদ্দিন এর দায়ের করা সকল ভাউচার নতুন অডিট কমিটি করে পরীক্ষা নিরীক্ষা করার দাবী তুলেছেন এবং সরকার এর সংশ্লিষ্ট দপ্তর এর হস্তক্ষেপ দ্রুত কামনা করছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira