1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
September 18, 2026, 7:39 pm

আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Sunday, September 13, 2026
  • 14 দেখা হয়েছে

আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সরকারি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনটি খারিজ করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আবেদনটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দেন।

মুন্সীগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন এই রিট আবেদনটি দায়ের করেছিলেন। আবেদনে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপন কেন আইনগত কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আর্জি জানানো হয়েছিল। একই সঙ্গে রুল বিচারাধীন থাকা অবস্থায় প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিত করার নির্দেশনাও চাওয়া হয়েছিল আদালতে।

প্রসঙ্গত, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। সেখানে উল্লেখ করা হয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেতাকর্মীদের বিরুদ্ধে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং প্রকাশনা নিষিদ্ধ থাকবে। এই প্রজ্ঞাপনের বৈধতাকে চ্যালেঞ্জ করেই রিটটি করা হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira