1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
September 18, 2026, 7:40 pm

কাতারে উচ্চশিক্ষা: দোহা ইনস্টিটিউটে মাস্টার্স ও ডক্টরাল বৃত্তির আবেদন শুরু

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, September 11, 2026
  • 14 দেখা হয়েছে

কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ ২০২৭-২৮ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ বৃত্তির সুযোগ ঘোষণা করেছে। মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রামে আগ্রহী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।

পড়াশোনার বিষয়সমূহ

দোহা ইনস্টিটিউটের বিভিন্ন মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রামে এই বৃত্তির সুযোগ রয়েছে। উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে

  • রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক
  • ভাষাবিজ্ঞান ও আরবি লেক্সিকোগ্রাফি
  • সংঘাত ব্যবস্থাপনা ও মানবিক কার্যক্রম
  • মনিটারি ও সিকিউরিটি স্টাডিজ

বৃত্তির ধরণ ও যোগ্যতা

মাস্টার্স পর্যায়ের মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘তামিম বৃত্তি’ প্রদান করা হবে। ডক্টরাল শিক্ষার্থীদের জন্য বৃত্তিটি তিন ধাপে দেওয়া হয়। প্রথম ধাপে দুই সেমিস্টারের কোর্স সম্পন্ন করতে হয়। দ্বিতীয় ধাপে এক শিক্ষাবর্ষের জন্য গবেষণা-প্রস্তাবনা নিয়ে পূর্ণকালীন কাজের সুযোগ থাকে, তবে এর জন্য প্রথম ধাপের কোর্সগুলোতে কমপক্ষে ৩.৫ জিপিএ থাকা আবশ্যক। তৃতীয় ধাপে সমন্বিত পরীক্ষা পাসের পর দুই শিক্ষাবর্ষের জন্য গবেষণাপত্র বা ডিসার্টেশন লেখার বৃত্তি প্রদান করা হয়। মাস্টার্স পর্যায়ের বৃত্তির জন্য যেকোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন। আবেদনকারীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক, তবে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীরাও আবেদনের যোগ্য বিবেচিত হবেন। ডক্টরাল বৃত্তির ক্ষেত্রে ইনস্টিটিউটে ভর্তির পাশাপাশি নির্দিষ্ট আর্থিক ও একাডেমিক যোগ্যতা পূরণ করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

আবেদনের সময় সাধারণত যেসব নথিপত্র প্রয়োজন হবে তা হলো

  1. পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের কপি
  2. স্নাতক ডিগ্রির মূল সনদ
  3. একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  4. হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)
  5. দুটি সুপারিশপত্র
  6. ইংরেজি ভাষা দক্ষতার সনদ বা স্কোর

আবেদন প্রক্রিয়া

আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে (https://www.dohainstitute.edu.qa/en/Admissions-Office/Pages/Scholarships.aspx) আবেদন করতে হবে। প্রথমে সংশ্লিষ্ট মাস্টার্স বা ডক্টরাল প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে এবং ভর্তি প্রক্রিয়ায় নির্বাচিত হওয়ার পর যোগ্য শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করার সুযোগ পাবেন। বিস্তারিত তথ্যের জন্য (https://www.opportunitiescircle.com/doha-institute-scholarships/) এই ঠিকানায় ভিজিট করা যাবে।

গুরুত্বপূর্ণ তথ্য

  • প্রতিবেদনে যোগ করা তথ্য: বৃত্তিতে যা মিলবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira