1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 4:15 am

মেধা ও যোগ্যতার ভিত্তিতে আনসার বাহিনীতে নিয়োগ নিশ্চিত করা হচ্ছে: মহাপরিচালক

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Thursday, August 13, 2026
  • 96 দেখা হয়েছে
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংস্কার ও অগ্রযাত্রার দুই বছর পূর্তি অনুষ্ঠানে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করেছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন, বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে মেধাক্রম অনুসরণ করে যোগ্য, শারীরিকভাবে সক্ষম ও দক্ষ প্রার্থীদেরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কালিয়াকৈরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে আয়োজিত বাহিনীর সংস্কার ও অগ্রযাত্রার দুই বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মহাপরিচালক আরও বলেন, আনসার-ভিডিপিকে একটি আধুনিক, দক্ষ, জনবান্ধব ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিরলস কাজ চলছে। বাহিনীর প্রশাসনিক সংস্কার, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সামগ্রিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে নেওয়া এসব উদ্যোগ বাহিনীর মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।

নিয়োগের স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে তিনি জানান, মেডিকেল পরীক্ষা নিয়ে কোনো ধরনের প্রশ্ন ওঠার সুযোগ নেই। এখন সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক টিমের মাধ্যমে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে। এছাড়া দৌড়সহ বিভিন্ন শারীরিক সক্ষমতা যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হচ্ছে। অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira