1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 5:04 am

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে চালকের আসনে বাংলাদেশ, লিড ১৫৩ রানের

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, August 14, 2026
  • 145 দেখা হয়েছে

ডারউইনের মারারা স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিমের ঐতিহাসিক সেঞ্চুরি এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অর্ধশতকের ওপর ভর করে সফরকারীরা এখন চালকের আসনে। শুক্রবার দিনের খেলা শেষে ১১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৫১ রান। প্রথম ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করায় বাংলাদেশ এখন ১৫৩ রানের লিড পেয়েছে এবং হাতে রয়েছে আরও ৪ উইকেট।

প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৯৬ রান। দ্বিতীয় দিনে ৮৬ ওভার ব্যাট করে টাইগাররা আরও ২৫৫ রান যোগ করেছে। এই সংগ্রহে তানজিদ ও শান্তর পাশাপাশি মুমিনুল হক, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পর হাসান মাহমুদ ব্যাট হাতেও দলের প্রয়োজনে আস্থার পরিচয় দিয়েছেন।

শেষ সেশনে নতুন বল হাতে নিয়ে অস্ট্রেলিয়ার পেসাররা কিছুটা চাপ তৈরি করেছিলেন। দলীয় ১১ রানের ব্যবধানে শান্ত, লিটন দাস ও মুশফিকুর রহিম সাজঘরে ফিরলে কিছুটা বিপাকে পড়েছিল দল। তবে সেই পরিস্থিতি সামাল দিয়েছেন মিরাজ ও হাসান। তাদের অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে এসেছে ১৪৭ বলে ৪৩ রান। দিনশেষে মিরাজ ৭৩ বলে ৩২ এবং হাসান ৭৬ বলে ১৩ রানে অপরাজিত আছেন।

দিনের শেষভাগে অবশ্য কিছুটা ভাগ্যের সহায়তাও পেয়েছে বাংলাদেশ। মারনাস লাবুশেনের বলে গালিতে মিরাজের একটি নিচু ক্যাচ তালুবন্দি করতে পারেননি ক্যামেরন গ্রিন। তৃতীয় সেশনের শুরুতে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও, দিনশেষে মিরাজ ও হাসানের দৃঢ়তায় কোনো বড় বিপদ ছাড়াই মাঠ ছেড়েছে বাংলাদেশ।

তৃতীয় সেশনের শুরুতে ৩ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়া ফেরার বার্তা দিলেও বাকি সময়ে তাদেরকে হতাশ করে আর কোনো বিপদ ঘটতে দেননি মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira