1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 6:54 am

শেষ হলো দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ, চলছে গণনা

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Thursday, August 20, 2026
  • 59 দেখা হয়েছে

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকেল ৫টা পর্যন্ত চলে। বর্তমানে ভোট গণনার কাজ চলছে এবং গণনা শেষে আনুষ্ঠানিকভাবে নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা করা হবে।

নির্বাচনে জাতীয় সংসদের সরকার ও বিরোধী দলের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণের শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এবং ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ভোট দেন। ভোট দেওয়ার পর তারা বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একসঙ্গে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন। ভোট দেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধী দলীয় সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ভোটগ্রহণের শুরু থেকে প্রায় এক ঘণ্টারও বেশি সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ কক্ষে নিজের আসনে বসে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁর পাশের আসনে ছিলেন রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের সঙ্গে একই সারিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ ও প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

সংসদ কক্ষে অবস্থানকালে প্রধানমন্ত্রী উপস্থিত সংসদ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এরপর বিকেল ৩টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী সংসদ কক্ষ ত্যাগ করে নিজের কার্যালয়ে ফিরে যান। এ সময় রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তাঁর সঙ্গে ছিলেন। ভোটগ্রহণ শেষে এখন সংসদ কক্ষে চলছে ভোট গণনা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira