দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর এবার বঙ্গভবনে উঠতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে শনিবার (২২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, রবিবার সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে তিনি বঙ্গভবনের উদ্দেশে রওনা দেবেন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। দীর্ঘ সময় বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরপরই দলীয় পদ থেকে পদত্যাগ করেন।
Leave a Reply