1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 6:45 am

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ: মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Saturday, August 22, 2026
  • 43 দেখা হয়েছে

নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণের প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের (আইন প্রণয়ন শাখা-২) সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আনুষ্ঠানিক ঘোষণা আসে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের তারিখ থেকেই তার সংসদীয় আসনটি শূন্য বলে গণ্য হবে। এই বিজ্ঞপ্তিটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে।

শূন্য হওয়া এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে। পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয় এবং বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira