আজ ৬ সেপ্টেম্বর। বাংলা ভাষা ও বাঙালির চিন্তার মুক্তির ইতিহাসে এটি একটি অনন্য স্মরণীয় দিন। ১৭৭৮ সালের এই দিনে অবিভক্ত বাংলার হুগলিতে চার্লস উইলকিন্স ও পঞ্চানন কর্মকারের হাত ধরে বাংলা চলনশীল হরফের ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছিল। সেদিন ধাতু গলিয়ে তৈরি হয়েছিল বাংলা অক্ষর, যা পরবর্তীতে জ্ঞান ও যোগাযোগের জগতকে আমূল বদলে দিয়েছে।
সেই পঞ্চানন কর্মকার থেকে আজকের এআই প্রম্পট—এই দীর্ঘ পথচলায় সীসার হরফ থেকে আমরা পৌঁছেছি সিলিকন সার্ভারে। খোদাই থেকে কোড এবং অক্ষর থেকে অ্যালগরিদমের এই বিবর্তন বাংলা ও বাঙালির গণযোগাযোগের প্রায় আড়াইশ বছরের ইতিহাসকে নতুন রূপ দিয়েছে। আজ মুহূর্তের মধ্যে খবর পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যায়, যেখানে আমাদের পছন্দ ও আগ্রহ বুঝে অ্যালগরিদম তথ্য সাজিয়ে দেয়।
মুদ্রণযন্ত্রের বিকাশের সঙ্গে সঙ্গে তথ্যপ্রবাহের কাঠামো বদলে যায়। দিগদর্শন বা সমাচার দর্পণের মতো প্রকাশনাগুলো এক অঞ্চলের ঘটনা অন্য অঞ্চলের মানুষের আলোচনার বিষয়বস্তু করে তোলে। এর ফলে সামাজিক সংস্কার ও জনমত গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত হয়।
মুদ্রণযুগে একটি সংবাদপত্রের হাজারো পাঠক একই প্রধান সংবাদ পড়তেন, যা সমাজে একটি সাধারণ বাস্তবতার ভিত্তি তৈরি করত। আজ সেই সাধারণ বাস্তবতার জায়গা ক্রমশ সংকুচিত হয়ে আসছে। তথ্য বেড়েছে, কিন্তু সবাই একই তথ্যের ওপর ভিত্তি করে আলোচনা করার সুযোগ হারাচ্ছে।
১৭৭৮ সালে পঞ্চানন কর্মকারের কাছে একটি বাংলা অক্ষর ছিল কারিগরি দক্ষতার চূড়ান্ত নিদর্শন। আজ আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রম্পট দিয়ে মুহূর্তের মধ্যে প্রতিবেদন বা সংবাদ তৈরি করতে পারি। মানুষ একসময় অক্ষর তৈরি করত, আজ মানুষ যন্ত্রকে নির্দেশ দেয়। কিন্তু এই প্রযুক্তির যুগে মানুষ কি ভবিষ্যতেও চিন্তার স্রষ্টা থাকবে, নাকি যন্ত্রের তৈরি তথ্যের অনুসারী হয়ে পড়বে—সেই প্রশ্নটিই এখন বড় হয়ে দেখা দিয়েছে।
প্রযুক্তি যত শক্তিশালী হচ্ছে, মানুষের নিজস্ব বিচারবোধের প্রয়োজনীয়তাও তত বাড়ছে। মুদ্রণযন্ত্র তথ্যের বিস্তার ঘটিয়েছিল, আর ডিজিটাল প্রযুক্তি সেই বিস্তারকে সীমাহীন করেছে। কিন্তু তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে না ওঠায় আমরা তথ্যের অতিমারীর মুখোমুখি। অসংখ্য মতামতের ভিড়ে স্বাধীনভাবে বিচার করার সক্ষমতা না থাকলে সেই ভিড়ই বিভ্রান্তির গোলকধাঁধায় পরিণত হতে পারে।
১৭৭৮ সালের হুগলির সেই উনুনে একদিন ধাতু গলেছিল মানুষের ভাবনাকে অক্ষরের শরীর দেওয়ার জন্য। আজ অসংখ্য সার্ভারে তথ্যের প্রবাহ বইছে। অক্ষর মানুষকে পড়তে শিখিয়েছিল, এখন অ্যালগরিদমের যুগে আমাদের নতুন করে শিখতে হবে কীভাবে স্বাধীনভাবে ভাবতে হয়। প্রযুক্তি নয়, চিন্তার স্বাধীনতাই শেষ কথা—এই শিক্ষাটিই আজও আমাদের সামনে প্রাসঙ্গিক। প্রতিবেদনে যোগ করা তথ্য: দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রতিবেদনে যোগ করা তথ্য: হামের উপসর্গে দেশে আরও ৩ জনের মৃত্যু, মোট ৯৯৪। প্রতিবেদনে যোগ করা তথ্য: আইল্যান্ড গার্ল: কক্সবাজারের সমুদ্রে নিউজিল্যান্ডের পরিবারের স্বপ্নভাঙার গল্প। প্রতিবেদনে যোগ করা তথ্য: ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতদের যে আলোচনা হলো। প্রতিবেদনে যোগ করা তথ্য: কেউ হয়তো ভাবেনি, ছোট ছোট সেই ধাতব হরফ একদিন বদলে দেবে জ্ঞান ও যোগাযোগের জগৎ। প্রতিবেদনে যোগ করা তথ্য: আবার গুরুত্বপূর্ণ কোনো সংবাদ হারিয়ে যায় অসংখ্য কনটেন্টের ভিড়ে। প্রতিবেদনে যোগ করা তথ্য: কিন্তু একবার ভাবুন তো, বাংলা ভাষা ও সাহিত্যের এত দীর্ঘ ঐতিহ্য থাকার পরও যদি বাংলা অক্ষর কখনো যন্ত্রের শরীর না পেত। প্রতিবেদনে যোগ করা তথ্য: জ্ঞান ও সংবাদ ছড়িয়ে পড়ত ধীরে, সীমিত পরিসরে।
Leave a Reply